হোম > খেলা > ক্রিকেট

কিংয়ের সেঞ্চুরিতে উইন্ডিজের সান্ত্বনার জয় 

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের টিকিট আগেই হাতছাড়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজের। উইন্ডিজের কাছে এখন বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ শুধুই আনুষ্ঠানিকতার।  ব্র্যান্ডন কিংয়ের সেঞ্চুরিতে আজ ওমানকে ৭ উইকেটে হারিয়ে সান্ত্বনার জয় পেল ক্যারিবীয়রা।

হারারে স্পোর্টস ক্লাবে আজ সুপার সিক্সে ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ ছিল ওমান।২২২ এর লক্ষ্যে ৭ রানেই উদ্বোধনী জুটি ভেঙে যায় উইন্ডিজের। দ্বিতীয় ওভারের শেষ বলে জনসন চার্লসকে বোল্ড করেন কলিমউল্লাহ। ৬ বলে ৪ রান করেন চার্লস। চার্লসের বিদায়ের পর উইকেটে আসেন কিসি কার্টি। দ্বিতীয় উইকেটে ব্র্যান্ডন কিং ও কার্টি ৮৯ বলে ৮০ রানের জুটি গড়েন। ৪৯ বলে ২৯ রান করা কার্টি রান আউটে কাটা পড়লে ভেঙে যায় এই জুটি।

চার্লস, কার্টি বিদায়ের পরও স্বভাবসুলভ খেলা খেলতে থাকেন কিং। ১০৩ বলে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করেন কিং। সেঞ্চুরির পরের বলেই আউট হয়ে যান ওয়েস্ট ইন্ডিজের এই ওপেনার। তৃতীয় উইকেটে ১০৬ বলে ৯৬ রানের জুটি গড়েছিলেন শাই হোপ ও কিং। এরপর চতুর্থ উইকেটে ৩০ বলে ৩৯ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন হোপ ও নিকোলাস পুরান। ৬২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় উইন্ডিজরা। ১০৪ বলে ১০০ রান করে ম্যাচসেরা হয়েছেন কিং।

টস হেরে আজ প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২২১ রান করে ওমান। ওমানের দুই ব্যাটার ফিফটি করেছেন। সুরজ কুমার ৬৫ বলে ৫৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। আর ৫৪ বলে ৫০ রান করেন শোয়েব খান। উইন্ডিজ বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন রোমারিও শেফার্ড। কাইল মায়ার্স নিয়েছেন ২ উইকেট ও ১ উইকেট নিয়েছেন কেভিন সিংক্লেয়ার। রান আউট হয়েছে ৩ টি।

শেষ ম্যাচে ২০০ করে জিতেছে আফগানরা

‘সবাই আন্ডারডগের গল্পই ভালোবাসে’

বিশ্বকাপে ভরাডুবিতে অজি ক্রিকেটারদের পারফরম্যান্সের ময়নাতদন্তের ঘোষণা

শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬ বছরের অপেক্ষা ফুরাল জিম্বাবুয়ের

১৬ বছরে যা পারেনি, জিম্বাবুয়ে আজ কি সেটা করতে পারবে

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

বিশ্বকাপে ভরাডুবির পর অলিম্পিক নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

বিসিবির কাছ থেকে কোটি টাকা বুঝে পেলেন নাঈম শেখ

ভারত-দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্ডিজও

‘ভারতকে আমাদের সময়েই পাকিস্তান হারাতে পেরেছে, আপনারা তো পারেননি’