হোম > খেলা > ক্রিকেট

আফ্রিদির মতো সিনিয়ররা পেছনে লেগে ছিলেন, দাবি ইউনিসের

পাকিস্তান ক্রিকেটে নতুন বিতর্কের রসদ সরবরাহ করলেন ইউনিস খান। তাঁর বিস্ফোরক মন্তব্যে এসেছে সে সময়ের সিনিয়র ক্রিকেটার আফ্রিদির নামও। ইউনিস দাবি করেছেন, ২০০৯ সালে আফ্রিদিসহ অনেক সিনিয়র খেলোয়াড় অধিনায়কত্ব পাওয়ার আশায় তাঁর পেছনে লেগেছিলেন!

ইউনিস জানিয়েছেন, ওই সময়ে পাকিস্তানের খেলোয়াড়েরা যে তাঁর অধিনায়কত্ব কিংবা দৃঢ় ব্যক্তিত্ব পছন্দ করতেন না, বিষয়টা আসলে এমন নয়। কদিন আগে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘যদি আমাকে নিয়ে সতীর্থদের কোনো সমস্যা থাকত তারা আমার সঙ্গে তখন কথা বলতে পারত। ওরা দাবি করছিল, আমাকে অধিনায়কের পদ থেকে ওরা সরাতে চায়নি। তবে আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন আনতে ক্রিকেট বোর্ড আমার সঙ্গে কথা বলেছিল।’

ইউনিস সাক্ষাৎকারে আরও জানিয়েছেন, তিনি তার ক্যারিয়ারের শেষ চার বছর ঘরে বসে কাটিয়েছেন। আর শুধু ক্রিকেট নিয়ে ভেবেছেন। ২০১৬ সালে হঠাৎই ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। এবার তিনি জানালেন, সিদ্ধান্তটা আসলে তাৎক্ষণিক ছিল না, ‘আমি সিদ্ধান্তটা আগেই নিয়েছিলাম। ক্যারিয়ারের শেষ দুই বছর দলে নিয়মিত সুযোগ পাচ্ছিলাম না।’

তবে অবসরের পেছনে আরেকটা কারণও আছে ইউনিসের। তখনকার পিসিবির প্রধান নির্বাচক হারুন রাশেদের ওপর কিছুটা অভিমান করেই অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি। ইউনিস বলছেন, ‘প্রধান নির্বাচক হারুন রাশেদ আমাকে একদিন ম্যাচের আগে ডেকেছিল। তাকে তখন বলেছিলাম, অবসরের ব্যাপারে ভাবছি। সে তখন আমাকে উচ্চস্বরে বলেছিল, এটা তোমার ব্যক্তিগত বিষয়। তবে আমাকে পরের ইংল্যান্ড সিরিজে দলে নিয়েছিল। তখন খেলেছি শুধু মাত্র টিম ম্যানেজমেন্ট চেয়েছিল বলে। সেদিন আসলে তার এমন ব্যবহারে কষ্ট পেয়েছিলাম। এবং সে কারণেই পরের দিন সকালেই অবসরের ঘোষণা দিয়েছিলাম।’

‘এবার রানা খেলতে না পারলেও ইনশা আল্লাহ আগামীতে অস্ট্রেলিয়ায় তাকে দেখব’

রানার জন্য মন কাঁদছে বিশপের

ইংল্যান্ডের ক্রিকেটে অভিনব প্রতারণা, ভিডিও ভাইরাল

গ্রিভসের অবিশ্বাস্য বোলিং, টানা ৫ মেডেন ওভার-উইকেট

‘জিম্বাবুয়ে সিরিজে ভরাডুবি হলে কথা তো শুনতে হবেই’

টুর্নামেন্টের মাঝপথে পাকিস্তানি ক্রিকেটারকে ছেড়ে কেন শামীমকে নিল লাহোর

অস্ট্রেলিয়ার সঙ্গে ২৩ বছর আগে কী ঘটেছিল, জানালেন বিসিবির প্রধান নির্বাচক

এবার নেপালের লিগেও খেলবেন সাকিব

‘অস্ট্রেলিয়ায় রানার না খেলার আক্ষেপটা বাংলাদেশকে পোড়াবেই’

সৌম্যকে ৫ বছর পর দলে নেওয়ার ব্যাখ্যা দিলেন বিসিবি প্রধান নির্বাচক