হোম > খেলা > ক্রিকেট

ইংল্যান্ডের নেতৃত্ব ছাড়লেন রুট

শেষ ১৭ ম্যাচে মাত্র এক জয়। জয়ের খরা চলছে টানা ৯ ম্যাচ ধরে। ১৯৮০ সালের পর সবচেয়ে করুণ অবস্থা। এমন পরিস্থিতিতে একটাই করণীয় ছিল জো রুটের এবং সেটাই করলেন। সরে দাঁড়িয়েছেন ইংল্যান্ড টেস্ট দলের নেতৃত্ব থেকে। 

২০১৭ সালে অ্যালিস্টার কুকের উত্তরসূরি হয়ে ইংলিশদের সাদা পোশাকের অধিনায়ক হয়েছিলেন রুট। পাঁচ বছরে নেতৃত্ব দিয়েছেন ৬৪ টেস্টে। ২৭ টেস্ট জিতে টেস্ট অধিনায়কদের মধ্যে সেরা তিনি। তাঁর নেতৃত্বে ইংল্যান্ডের হারের সংখ্যা ২৬ ম্যাচ, যার অধিকাংশই এসেছে গত দুই বছর ধরে।

সবশেষ ওয়েস্ট ইন্ডিজের কাছে গ্রানাডা টেস্টে ১০ উইকেটে হেরেছে ইংল্যান্ড। সব হিসাব-নিকাশ শেষে রুটের দাবি, সরে দাঁড়ানোর এটাই সেরা সময়। বলেছেন, ‘গত পাঁচ বছরের ফলের দিকে ফিরে বলব, আমি আমার অধিনায়কত্ব নিয়ে ভীষণ গর্বিত। আমি নেতৃত্ব দিতে ভালোবাসি, কিন্তু সম্প্রতি এটাই আমার খেলার ওপর প্রভাব ফেলছে।’ 

গত পাঁচ বছরে অধিনায়ক হিসেবে ৫ হাজার ২৯৫ রান করেছেন রুট, যা ইংল্যান্ডের যেকোনো অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান। এই সময়টাতেই পেয়েছেন ১৪ সেঞ্চুরি, কিন্তু দলের পারফরম্যান্স ছিল পড়তির দিকে। তার নেতৃত্বেই অস্ট্রেলিয়ায় গিয়ে দুবার ৪-০তে অ্যাশেজ হেরেছে ইংলিশরা। গত মাসে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-০ ব্যবধানে হারা সিরিজটা ইংল্যান্ডের টানা চতুর্থ সিরিজ হার। করোনায় ভারতের সঙ্গে ২-১ স্থগিত হওয়া সিরিজটা ধরলে ব্যবধানটা বেড়ে দাঁড়ায় পাঁচে। 

রুটের উত্তরসূরি হিসেবে প্রথমেই আসছে সহ-অধিনায়ক বেন স্টোকসের নাম। ররি বার্নস, স্টুয়ার্ট ব্রড কিংবা জস বাটলারকেও ইংলিশদের পরবর্তী অধিনায়ক হিসেবে বেছে নিতে পারে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। 

ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বর্জনে বড় চিন্তায় আইসিসি

বাংলাদেশকে সমর্থনে ভারতের সঙ্গে ম্যাচ খেলবে না পাকিস্তান

অদম্য টি-টোয়েন্টিতে কে কোন দলে

বিশ্বকাপ না খেললে বাংলাদেশের পথে হাঁটবে পাকিস্তান

চাকিংয়ের অভিযোগের পর হাস্যরসের জন্ম দিলেন পাকিস্তানি বোলার

সেঞ্চুরি নয়, ভারতীয় ব্যাটারের কাছে দলের স্বার্থ সবার আগে

অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

সিরিজ হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক

ভারত ও আইসিসিকে ধাঁধায় রেখেছে পাকিস্তান

বিশ্বকাপে পাকিস্তান-ভারত লড়াই, দেখবেন কীভাবে