হোম > খেলা > ক্রিকেট

কী আছে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের ভাগ্যে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

উইকেট কাভার দিয়ে ঢেকে রাখা হয়েছে। ছবি: বিসিবি

মাঠে খুব বেশি দর্শকের আনাগোনা দেখা যায়নি। যারা খেলা দেখতে এসেছেন, সবাই আশ্রয় নিয়েছেন গ্যালারির ছাদের নিচে। কারণ তো সবারই জানা; বৃষ্টি। প্রকৃতি প্রতিকূল থাকায় চট্টগ্রামে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি শুরু হতে দেরি হচ্ছে।

ম্যাচ শুরু হওয়ার কথা ছিল দুপুর ২টায়। সে হিসেবে টসের নির্ধারিত সময় ছিল দেড়টা। কিন্তু বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস হয়নি। এমনকি টস শুরুর সময় পেরিয়ে যাওয়ার পর বৃষ্টি আরও বেড়েছে। এই রিপোর্ট লেখার সময় পিচ কাভার দিয়ে ঢেকে রাখা হয়েছে। তবে আউটফিল্ডের বেশিরভাগ অংশ খোলা রাখা হয়েছে। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো হওয়ায় চিন্তা নেই কর্তৃপক্ষের।

বৃষ্টি থেমে দুপুর ৩টা ১০ মিনিটের খেলা শুরু হলে পুরো ২০ ওভারের ম্যাচই হবে। এই সময়ের মধ্যে খেলা শুরু না হলে ওভার কাটতে শুরু করবেন ম্যাচ অফিসিয়ালরা। ম্যাচ হবে কী হবে না, এই সিদ্ধান্তের জন্য বিকেল ৪টা ৫০ মিনিট পর্যন্ত অপেক্ষা করা হবে। এই সময়ের মধ্যে খেলা শুরু করার মতো পরিস্থিতি তৈরি হলে উভয় দল ৫ ওভার করে খেলবে। অন্যথায় ম্যাচ পরিত্যক্ত হবে।

বেলা ১২টার দিকে দুই দলের ক্রিকেটারদের মাঠে আসার কথা ছিল। তুমুল বৃষ্টির কারণে সেটা সম্ভব হয়নি। বৃষ্টি থামার জন্য লম্বা সময় অপেক্ষা করার সুযোগও ছিল না। বৃষ্টি মাথায় করে দুপুর ১টার পর পরই মাঠে আসে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের ক্রিকেটাররা।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটের জয়ে এগিয়ে আছে বাংলাদেশ। আজ সিরিজ নিশ্চিতের সুযোগ লিটন দাসের দলের সামনে। বৃষ্টিতে শেষ পর্যন্ত মাঠে বল না গড়ালে অপেক্ষা বাড়বে; ট্রফি জয়ের জন্য শেষ ম্যাচের অপেক্ষায় থাকতে হবে স্বাগতিকদের।

৯ উইকেট নিয়ে কাউন্টিতে হাসানের ‘বিশ্বমানের’ পারফরম্যান্স

পুরস্কারের গাড়ি মাকে উপহার দিলেন হৃদয়

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের জন্য বিশাল অর্জন’

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের আরও কাছে বাংলাদেশ, হৃদয়ের আক্ষেপ

বাদ মিরাজ, অধিনায়ক শান্ত

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ

কাউন্টি অভিষেক কেমন হলো হাসান মাহমুদের