হোম > খেলা > ক্রিকেট

শপথ নিয়েই মাঠে সাকিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সারা দিনের ব্যস্ততা শেষে সংবাদকর্মীরা যখন বিকেলে গন্তব্যে ফেরার অপেক্ষায়, ঠিক তখনই আবারও প্রাণচঞ্চল হয়ে ওঠে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। হঠাৎ মাঠে উপস্থিত সাকিব আল হাসান। 

মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আজই শপথ নিয়েছেন সাকিব। শপথ গ্রহণকে কেন্দ্র করে অনেকে ভেবেছিলেন, এই বিশেষ দিনটিতে অন্তত রাজনীতি নিয়ে ব্যস্ত থাকবেন বিশ্বসেরা অলরাউন্ডার। কিন্তু সব ধারণাই পাল্টে দিলেন তিনি। 

মিরপুর ইনডোরে চলছে সাকিবের অনুশীলন। বোলিংটা এখনো ভালোভাবে শুরু করতে না পারলেও ব্যাটিংয়ে ঘাম ঝরাচ্ছেন কদিন ধরেই। সবকিছু ঠিক থাকলে বিপিএল দিয়ে ক্রিকেটে ফিরবেন সাকিব।

মিরপুরে আজ সকালে অনুশীলনে দেখা গেল বাংলাদেশের তিন তারকাকে। ১৯ জানুয়ারি থেকে শুরু বিপিএলকে সামনে রেখে কয়েক দিন ধরেই হোম অব ক্রিকেটে খেলোয়াড়দের আনাগোনা। তারই ধারাবাহিকতায় আজ অনুশীলন করেছেন ফরচুন বরিশালের তিন তারকা—মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল। 

মিরপুরে পা রেখেই হালকা দৌড়াদৌড়ির পাশাপাশি দীর্ঘক্ষণ জিম করেছেন মুশফিক। মাহমুদউল্লাহ ঘাম ঝরিয়েছেন অনুশীলনে। গতকাল তাসকিন আহমেদের বলে চোট পাওয়ার পর তামিমের অনুশীলনে ফেরা ছিল ফরচুন বরিশালের জন্য স্বস্তির খবর।

শেষ ম্যাচে ২০০ করে জিতেছে আফগানরা

‘সবাই আন্ডারডগের গল্পই ভালোবাসে’

বিশ্বকাপে ভরাডুবিতে অজি ক্রিকেটারদের পারফরম্যান্সের ময়নাতদন্তের ঘোষণা

শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬ বছরের অপেক্ষা ফুরাল জিম্বাবুয়ের

১৬ বছরে যা পারেনি, জিম্বাবুয়ে আজ কি সেটা করতে পারবে

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

বিশ্বকাপে ভরাডুবির পর অলিম্পিক নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

বিসিবির কাছ থেকে কোটি টাকা বুঝে পেলেন নাঈম শেখ

ভারত-দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্ডিজও

‘ভারতকে আমাদের সময়েই পাকিস্তান হারাতে পেরেছে, আপনারা তো পারেননি’