হোম > খেলা > ক্রিকেট

ম্যাচ শুরুর পর দুঃসংবাদ পেল সাকিবের বরিশাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত মৌসুমে মাঠে গড়ায়নি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এবারও বিপিএল শুরুর আগে চোখ রাঙাচ্ছিল করোনা। তবু নির্ধারিত সময়েই মাঠে গড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে লড়ছে ফরচুন বরিশাল। কিন্তু এর মধ্যে খারাপ সংবাদ পেয়েছে বরিশাল। দলটির একজন কোচ ও খেলোয়াড়ের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানা গেছে।

আজ এক বিবৃতিতে বরিশাল কর্তৃপক্ষ শুরুতে জানিয়েছিল, গত ১৭ জানুয়ারি করোনা টেস্টে পজিটিভ হয়েছেন উইকেটরক্ষক ব্যাটার সোহান। করোনা পজিটিভ হওয়ায় প্রথম ম্যাচে দলে নেই তিনি। আজ আবারও করোনা পরীক্ষার পরে অবশ্য ফল নেগেটিভ এসেছে। আগামীকাল আবারও তার টেস্ট করানো হবে। এখন তিনি বাসায় আইসোলেশনে আছেন। 

গত ১৮ জানুয়ারি টেস্টে ফরচুন বরিশালের ব্যাটিং কোচ নাজমুল আবেদীন ফাহিম ও ব্যাটার মুমিন শাহরিয়ারও করোনা পজিটিভ হয়েছেন। তাঁরাও আইসোলেশনে আছেন। জানা গেছে, আক্রান্ত হলেও তাঁদের শারীরিক অবস্থা ভালো আছে। এদিকে টস হেরে আগে ব্যাট করে বরিশালকে জয়ের জন্য ১২৬ রানের লক্ষ্য দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। 

এবার জয় নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশের মেয়েদের হার

বাংলাদেশ সিরিজ সামনে রেখে যেভাবে প্রস্তুত হচ্ছে অস্ট্রেলিয়া

যুক্তরাষ্ট্রের ক্রিকেটারকে নিষিদ্ধ করল আইসিসি

ম্যাচসেরা হয়ে ছেলেকে নিয়ে রশিদ খানের আবেগঘন পোস্ট

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের প্রথম দিনের অনুশীলন কেমন হলো

৮ উইকেট নেওয়া আব্বাসকে কেন বাদ দিল পাকিস্তান

ব্যাট হাতে তাণ্ডব, ৯১ বলেই ২৩৩ রান

‘শুধু টিকে থাকতে নয়, ভালো কিছু করতে চায়’

বুমরার চোটে কপাল খুলে গেল কাশ্মীরের সেই পেসারের