হোম > খেলা > ক্রিকেট

কোহলির চোখে ভবিষ্যৎ ক্রিকেটের ‘নেতা’ গিল

সাদা বলের ক্রিকেটে দারুণ ছন্দে আছেন শুভমান গিল। আন্তর্জাতিক ক্রিকেটের ফর্মটা টেনে এনেছেন এবারের আইপিএলে। ছন্দে থাকা গিলকে ভবিষ্যৎ প্রজন্মের নেতা মনে করেন বিরাট কোহলি।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতকাল মুখোমুখি হয়েছে গুজরাট টাইটানস-সানরাইজার্স হায়দরাবাদ। প্রথমে ব্যাটিং পেয়ে শুরু থেকেই মারমুখী ব্যাটিং করতে থাকেন গিল। তুলে নিয়েছেন আইপিএল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ৫৮ বলে ১৩ চার ও ১ ছক্কায় ১০১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ১৩ ম্যাচে ৪৮ গড় ও ১৪৬.১৯ স্ট্রাইক রেটে ৫৭৬ রান করে সংগ্রাহকের তালিকায় আছেন দুইয়ে। গিলের রানবন্যা দেখে মুগ্ধতা ঝরেছে কোহলির কণ্ঠে। আজ নিজের ইনস্টাগ্রামে কোহলি লিখেছেন, ‘সম্ভাবনা যেখানে, গিলও সেখানে। এগিয়ে যাও এবং ভবিষ্যৎ প্রজন্মকে নেতৃত্ব দাও। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুন।’

গিলের সেঞ্চুরির দিন বড় জয় পেয়েছে গুজরাট। হায়দরাবাদকে ৩৪ রানে হারিয়ে প্লে অফ নিশ্চিত করেছে হার্দিক পান্ডিয়ার গুজরাট। ১৩ ম্যাচে ৯ জয় ও ৪ পরাজয়ে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে গুজরাট। আর ১২ ম্যাচে ৪ জয় ও ৮ পরাজয়ে ৮ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে হায়দরাবাদ। প্লে অফ থেকে বাদও পড়ে গেছে তারা।

শেষ ম্যাচে ২০০ করে জিতেছে আফগানরা

‘সবাই আন্ডারডগের গল্পই ভালোবাসে’

বিশ্বকাপে ভরাডুবিতে অজি ক্রিকেটারদের পারফরম্যান্সের ময়নাতদন্তের ঘোষণা

শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬ বছরের অপেক্ষা ফুরাল জিম্বাবুয়ের

১৬ বছরে যা পারেনি, জিম্বাবুয়ে আজ কি সেটা করতে পারবে

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

বিশ্বকাপে ভরাডুবির পর অলিম্পিক নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

বিসিবির কাছ থেকে কোটি টাকা বুঝে পেলেন নাঈম শেখ

ভারত-দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্ডিজও

‘ভারতকে আমাদের সময়েই পাকিস্তান হারাতে পেরেছে, আপনারা তো পারেননি’