হোম > খেলা > ক্রিকেট

ধুঁকছে বাংলাদেশ

সাগরিকার স্পোর্টিং উইকেটে ২১৬ রান বিশাল কিছু না। কিন্তু অল্প পুঁজি গড়ে বাংলাদেশকে যে পরিমাণ চেপে ধরেছে আফগানিস্তানের বোলাররা। তাতে হিমালয় সমান হয়ে পড়ছে আফগানদের পুঁজির বিশালতা। ২৮ রান তুলতেই সাজঘরে ফিরেছেন পাঁচ স্বাগতিক ব্যাটার। 

আজ বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করে ২১৫ রানে থামে আফগানরা। লক্ষ্য তাড়ায় বাংলাদেশের সংগ্রহ ২৯ / ৫ (৯ ওভার) 

রান তাড়ায় উদ্বোধনী জুটিতে ব্যাটিংয়ে আসেন তামিম ইকবাল ও লিটন দাস। প্রথম ওভারে দুটি বাউন্ডারি হাঁকিয়ে শুরু করেন তামিম। কিন্তু এই জুটি বেশি দূর এগোতে দেয়নি আফগানিস্তানের পেসার ফজল হক ফারুকি। তৃতীয় ওভারেই এই বোলারের জোড়া শিকার লিটন (১) ও তামিম (৮)। 

চারে আসা মুশফিকুর রহিমকে (৩) নিজের তৃতীয় শিকার বানান ফারুকি। একই ওভারে এই পেসারের চতুর্থ শিকার হন ইয়াসির আলী রাব্বি। অভিষেক ম্যাচে ৫ বলে শূন্য রানে ফেরেন তিনি। 

অষ্টম ওভারে বোলিংয়ে এসে সাকিব আল হাসানকে ফেরান মুজিব উর রহমান। অফ স্টাম্পের বাইরের বল ব্যাটের কানায় লেগে স্টাম্পে আঘাত হানলে ফেরেন সাকিব (১০)। ক্রিজে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন ধ্রুব।

শেষ ম্যাচে ২০০ করে জিতেছে আফগানরা

‘সবাই আন্ডারডগের গল্পই ভালোবাসে’

বিশ্বকাপে ভরাডুবিতে অজি ক্রিকেটারদের পারফরম্যান্সের ময়নাতদন্তের ঘোষণা

শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬ বছরের অপেক্ষা ফুরাল জিম্বাবুয়ের

১৬ বছরে যা পারেনি, জিম্বাবুয়ে আজ কি সেটা করতে পারবে

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

বিশ্বকাপে ভরাডুবির পর অলিম্পিক নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

বিসিবির কাছ থেকে কোটি টাকা বুঝে পেলেন নাঈম শেখ

ভারত-দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্ডিজও

‘ভারতকে আমাদের সময়েই পাকিস্তান হারাতে পেরেছে, আপনারা তো পারেননি’