হোম > খেলা > ক্রিকেট

জাঁকজমকপূর্ণ আয়োজনে শুরু বিপিএল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আলোচনা-সমালোচনার পাশ কাটিয়ে শুরু হলো বাংলাদেশ ক্রিকেট লিগ (বিপিএল)। জাঁকজমকপূর্ণ আয়োজনের যে আভাস আগেই দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)—উদ্বোধনী দিনে তার বাস্তব রূপও দেখা গেছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

হাতে চার-ছক্কার প্ল্যাকার্ড আর স্লোগানে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও দুর্দান্ত ঢাকার সমর্থকেরাও খেলা শুরুর বেশ আগে থেকেই মাঠে উপস্থিত হয়েছেন। বেলুন উড়িয়ে, আতশবাজি ফুটিয়ে উদ্বোধন হলো খেলার। উদ্বোধন করেছেন বিসিবি সভাপতি ও নতুন যুব-ক্রীড়া নাজমুল হাসান পাপন।

নিজেদের প্রথম ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।  

দুর্দান্ত ঢাকার একাদশ: 
মোহাম্মদ নাইম, দানুশকা গুনাথিলাকা, চতুরাঙ্গা ডি সিলভা, লাসিথ ক্রসপুলে, ইরফান শুক্কুর (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), সাইফ হাসান, তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরীফুল ইসলাম, উসমান কাদির।

কুমিল্লা ভিক্টোরিয়ানস একাদশ: 
লিটন দাস (অধিনায়ক), ইমরুল কায়েস, তাওহীদ হৃদয়, জাকের আলী, মাহিদুল ইসলাম অঙ্কন, রোস্টন চেজ, খুশদিল শাহ, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, মেথু ফোর্ড ও মুশফিক হাসান।

শেষ ম্যাচে ২০০ করে জিতেছে আফগানরা

‘সবাই আন্ডারডগের গল্পই ভালোবাসে’

বিশ্বকাপে ভরাডুবিতে অজি ক্রিকেটারদের পারফরম্যান্সের ময়নাতদন্তের ঘোষণা

শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬ বছরের অপেক্ষা ফুরাল জিম্বাবুয়ের

১৬ বছরে যা পারেনি, জিম্বাবুয়ে আজ কি সেটা করতে পারবে

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

বিশ্বকাপে ভরাডুবির পর অলিম্পিক নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

বিসিবির কাছ থেকে কোটি টাকা বুঝে পেলেন নাঈম শেখ

ভারত-দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্ডিজও

‘ভারতকে আমাদের সময়েই পাকিস্তান হারাতে পেরেছে, আপনারা তো পারেননি’