হোম > খেলা > ক্রিকেট

জোড়া অর্ধশতকে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে বড় সংগ্রহের দিকে এগোচ্ছে বাংলাদেশ। লিটন দাস ও মুশফিকুর রহিমের জোড়া অর্ধশতকে ভর করে ২০০-এর কাছাকাছি পৌঁছেছে বাংলাদেশের সংগ্রহ।

আজ শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। শুরুতে ব্যাটিংয়ে আসেন তামিম ও লিটন দাস। ইনিংসের শুরু থেকে আত্মবিশ্বাসী দেখাচ্ছিল তামিমকে। দ্বিতীয় ওভারেই দুটি বাউন্ডারিতে দেখিয়েছিলেন সম্ভাবনা। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি বাংলাদেশের অধিনায়ক। ফজল হক ফারুকির করা সপ্তম ওভারের দ্বিতীয় বল এলবিডব্লিউ হন তিনি। ২৪ বলে ১২ রান করেন এই বাঁহাতি ওপেনার। 

৩৮ রানে তামিমের বিদায়ের পর দলের হাল ধরেন সাকিব আল হাসান ও লিটন। স্ট্রাইক রোটেট করে খেলা চালিয়ে যান তাঁরা। লিটনকে যোগ্য সঙ্গে দেন সাকিব। তবে তাঁদের জুটি লম্বা হওয়ার আগেই সাকিবকে (৩৬ বলে ২০ রান) সাজঘরে ফেরান রশিদ খান। মিডল স্টাম্পে ঢোকা বলে এলবিডব্লিউ হন সাকিব। 

তৃতীয় উইকেটের জুটিতে লিটনকে দারুণ সঙ্গ দেন মুশিফকুর রহিম। লিটনের পাশাপাশি তিনিও হাত খুলে ব্যাটিং চালিয়ে যান। একপাশে ৬৬ বলে অর্ধশতক করেন লিটন। খানিক সময়ের ব্যবধানে ৫৬ বলে অর্ধশতক তুলে নেন মুশিফকও। তাঁদের শতক পেরোনো জুটিতে ২০০ পেরিয়ে বাংলাদেশ। অর্ধশতক পেরিয়ে শতকের দিকে এগোচ্ছেন লিটন। ৫৮ রানে অপরাজিত মুশফিকের সঙ্গী লিটনের ঝুলিতে ৮১ রান।

শেষ ম্যাচে ২০০ করে জিতেছে আফগানরা

‘সবাই আন্ডারডগের গল্পই ভালোবাসে’

বিশ্বকাপে ভরাডুবিতে অজি ক্রিকেটারদের পারফরম্যান্সের ময়নাতদন্তের ঘোষণা

শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬ বছরের অপেক্ষা ফুরাল জিম্বাবুয়ের

১৬ বছরে যা পারেনি, জিম্বাবুয়ে আজ কি সেটা করতে পারবে

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

বিশ্বকাপে ভরাডুবির পর অলিম্পিক নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

বিসিবির কাছ থেকে কোটি টাকা বুঝে পেলেন নাঈম শেখ

ভারত-দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্ডিজও

‘ভারতকে আমাদের সময়েই পাকিস্তান হারাতে পেরেছে, আপনারা তো পারেননি’