হোম > খেলা > ক্রিকেট

মাহমুদউল্লাহকে বাদ দিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

একটু আগে সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তাঁর পাশে ছিলেন নির্বাচক হাবিবুল বাশার সুমন।

প্রত্যাশিতভাবেই বিশ্বকাপে দলকে নেতৃত্বে দেবেন সাকিব আল হাসান। তাঁর ডেপুটি করা হয়েছে নুরুল হাসান সোহানকে।

দল ঘোষণার আগে ‘টক অব দ্য কান্ট্রিতে’ পরিণত হয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি থাকছেন কি থাকছেন না, তা নিয়ে ছিল নানা জল্পনা। শেষমেশ তাঁকে ছেঁটে ফেলেই দল দিয়েছেন নির্বাচকেরা। ব্যাকআপ ওপেনার হিসেবে ঢুকেছেন নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ ও নাজমুল হোসেন শান্ত।

স্ট্যান্ড বাই: শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, মেহেদী হাসান ও সৌম্য সরকার।

খেলার খবর সম্পর্কিত আরও পড়ুন: 

জিম্বাবুয়ের বিপক্ষে লিটনের বদলি নিল বাংলাদেশ

বাংলাদেশকে অনায়াসে ধবলধোলাই করল অস্ট্রেলিয়া

একাই খেললেন হৃদয়, টেনেটুনে ১০০ পেরোল বাংলাদেশ

ধবলধোলাই এড়ানোর ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে জয়ের ধারায় জ্যোতিরা

সিরিজ হারা বাংলাদেশের সামনে এবার মান বাঁচানোর লড়াই

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

পরীক্ষা-নিরীক্ষার নামে তামাশা বন্ধ হোক, বিসিবিকে ইমরুল

হারের দায় ইমন-সাইফকে দিলেন হৃদয়

জয়ের আশা জাগিয়েও হারল বাংলাদেশ, সিরিজ অস্ট্রেলিয়ার