হোম > খেলা > ক্রিকেট

নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই নাসিরের ভেলকি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেন নাসির হোসেন। সতীর্থ নুহায়েল সানদিদের সঙ্গে উইকেটের পর উদযাপন করেছেন নাসির। ছবি: সৌজন্য ছবি

নাসির হোসেনকে ১৫ মাস আগে নিষিদ্ধ করেছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। নিষেধাজ্ঞা কাটিয়ে কবে ফিরবেন, সেটা নিয়ে আলোচনা চলছিল অনেক দিন ধরেই। অবশেষে তিনি আজ ফিরেছেন ক্রিকেটে। ফিরেই ভালো বোলিং করেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগ আজকের পত্রিকাকে নিশ্চিত করেছে নাসিরের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ তিনি খেলেছেন রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের হয়ে। মিরপুরে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ১০ ওভার বোলিং করে ৩১ রানে নিয়েছেন ১ উইকেট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০ ওভারে ৬ উইকেটে ১২৪ রান করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। গাজী তাহজীবুল অপরাজিত ৩১ রানে। শেখ পারভেজ জীবন ব্যাটিং করছেন ১৫ রানে।

২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি টি-টেন লিগ খেলতে গিয়েই নাসির মূলত বিপাকে পড়েন। গত বছরের জানুয়ারিতে আইসিসির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, নিযুক্ত দুর্নীতি দমন কর্মকর্তার কাছে নাসির একটি উপহারের রসিদ প্রকাশ করতে ব্যর্থ হয়েছিলেন। এটি ছিল একটি আইফোন ১২। তখন তাঁকে ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞাসহ ২ বছর নিষিদ্ধ করেছিল আইসিসি। নিষেধাজ্ঞার খড়্গ কাটিয়ে আজ ফিরেছেন মাঠে।

আরও পড়ুন:

জিম্বাবুয়ের কাছে বাজে হারে সিরিজ শুরু করল বাংলাদেশ

স্বীকৃতির সঙ্গে আইসিসিতে শীর্ষ পদও পেলেন তামিম

বিশ্বকাপের ফরম্যাট বদলাল আইসিসি

জিম্বাবুয়ের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ, তিন বছর পর ফিরলেন ইয়াসির

প্রত্যাবর্তন রাঙিয়ে মাসসেরার তালিকায় মোসাদ্দেক

ম্যাককালামকে ছাঁটাইয়ে শেষ হলো ইংল্যান্ডের বাজবল অধ্যায়

শেষ ওয়ানডে জিতে মিরাজ বললেন, আমরা অনেক কিছু শিখেছি

সিরিজ খুইয়ে মিরাজদের জয়ে ফেরা

ধবলধোলাই এড়ানোর ম্যাচেও ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজ হারের পর শাস্তি পেল বাংলাদেশ