হোম > খেলা > ক্রিকেট

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে ভারত। ভারতের হয়ে ওয়ানডেতে অভিষেক হচ্ছে আমানজত কৌর ও আনুশা বারেড্ডির।

মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে প্রায় ১১ বছর পর ওয়ানডে খেলছেন বাংলাদেশের মেয়েরা। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। ওয়ানডেতে আগের সব সাক্ষাতে ভারতের কোনো হার নেই। এ পর্যন্ত পাঁচ ওয়ানডে খেলে কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ।

শক্তি-সামর্থ্যের বিচারে এগিয়ে থাকা ভারতের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ৪ উইকেটের দুর্দান্ত জয় পেয়েছিল বাংলাদেশ। জয়ের সেই সুখস্মৃতি এখন ওয়ানডে সিরিজের প্রেরণা মনে করছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। গতকাল সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে জ্যোতি জানালেন সিরিজে ফেবারিট নিজের দলই, ‘অবশ্যই বাংলাদেশকে ফেবারিট মনে করি। কারণ, শেষ (টি-টোয়েন্টি) ম্যাচটা আমাদের জয় আছে। সেটা ফরম্যাট পরিবর্তন হোক আর যা-ই হোক, আমি আমাদের এগিয়ে রাখব।’

বাংলাদেশের একাদশ: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), ফারজানা হক পিংকি, সাথি রানি, দিলারা আক্তার, রিতু মণি, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন ও মারুফা আক্তার।

ভারতের একাদশ: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, প্রিয়া মুনিয়া, জেমিমাহ রদ্রিগেজ, ইয়াসতিকা ভাটিয়া, দেবিকা বৈদ্য, দীপ্তি শর্মা, আমানজত কৌর, পূজা বস্ত্রকার, স্নেহ রানা, আনুশা বারেড্ডি।

শেষ ম্যাচে ২০০ করে জিতেছে আফগানরা

‘সবাই আন্ডারডগের গল্পই ভালোবাসে’

বিশ্বকাপে ভরাডুবিতে অজি ক্রিকেটারদের পারফরম্যান্সের ময়নাতদন্তের ঘোষণা

শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬ বছরের অপেক্ষা ফুরাল জিম্বাবুয়ের

১৬ বছরে যা পারেনি, জিম্বাবুয়ে আজ কি সেটা করতে পারবে

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

বিশ্বকাপে ভরাডুবির পর অলিম্পিক নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

বিসিবির কাছ থেকে কোটি টাকা বুঝে পেলেন নাঈম শেখ

ভারত-দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্ডিজও

‘ভারতকে আমাদের সময়েই পাকিস্তান হারাতে পেরেছে, আপনারা তো পারেননি’