হোম > খেলা > ক্রিকেট

ভারতীয় ক্রিকেটারের ‘আপনি অনেক কিউট’ মেসেজ ভাইরাল, কী বলছেন অভিনেত্রী

ক্রীড়া ডেস্ক    

অভিনেত্রী তানিয়া চ্যাটার্জিকে আপনি অনেক কিউট মেসেজ দিয়ে আলোচনায় যুজবেন্দ্র চাহাল। ছবি: সংগৃহীত

নিজেকে আলোচনায় রাখতেই যেন বেশি পছন্দ যুজবেন্দ্র চাহালের। বিশেষ করে তাঁর সামাজিক মাধ্যমে কর্মকাণ্ড নিয়ে কথাবার্তা হয় বেশি। কখনো রহস্যময় পোস্ট দেন তিনি। কখনোবা ভারতীয় এই লেগস্পিনার কারও ইনবক্সে মেসেজ দিয়ে চলে আসেন লাইমলাইটে।

তানিয়া চ্যাটার্জী নামে এক অভিনেত্রীকে মেসেজ নিয়ে এবার আলোচনায় চাহাল। গান্দি বাত, তিতলিয়ানের মতো ওটিটি প্রোগ্রামের কারণে বিখ্যাত হয়ে ওঠা তানিয়া কদিন আগে পাপারাজ্জি করে ইনস্টাগ্রামে সেটা শেয়ার করেছিলেন। সেখানে চাহাল মন্তব্য করেছিলেন, ‘আপনি অনেক কিউট।’ চাহালের সেই লেখা প্রকাশ্যে দেখিয়েছেন তানিয়া।

তানিয়াকে লেখা চাহালের ‘আপনি অনেক কিউট’ মন্তব্য সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। তাতে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় নেটিজেনদের মধ্যে। অনেকে দুইয়ে দুইয়ে চারও মিলিয়ে ফেলেছেন। তবে তানিয়ার দাবি এই বার্তার আগে চাহালের সঙ্গে তাঁর কখনো ব্যক্তিগতভাবে দেখা হয়নি। এমনকি শুরুতে তিনি চাহালের মেসেজকে পাত্তা দেননি ব্যস্ততার কারণে।

চাহালের বার্তার পর তানিয়াকে মেসেজ ডিলিট করার কথা বলা হলেও অভিনেত্রী তা করেননি। এই ব্যাখ্যায় অভিনেত্রী বলেন, ‘আমরা কী কথা বলতাম? এমন তো নয় যে আমরা হোয়াটসঅ্যাপে নম্বর বিনিময় করেছিলাম বা এমন কিছু। এই ঘটনার পর আমি তার পিআর টিম থেকে একটা বার্তা পাই। আমাকে ভিডিওটি ডিলিট করতে বলা হয়। তখন আমার মনে প্রশ্ন জাগল কেন ডিলিট করব। কারণ, সে তো আপত্তিকর কিছু বলেনি। এটা তো এক ছেলের কাছ থেকে কোনো মেয়েকে করা প্রশংসা। এটাকে বড় করে দেখার কী আছে? যদি চাহাল সরাসরি কথা বলতে চায়, তাহলে সে এই পুরো বিষয়টা নিয়ে আমার সঙ্গে আলাপ করতে পারে।’

নারীঘটিত ব্যাপারে চাহালের আলোচনায় আসা এবারই প্রথম নয়। ২০২৫ সালে চাহালের সঙ্গে তাঁর স্ত্রী ধনশ্রী ভার্মার বিবাহবিচ্ছেদ হয়। ধনশ্রী ছিলেন কোরিওগ্রাফার। আরজে মহাভাসের সঙ্গে বারবার দেখা সাক্ষাৎ হওয়াতেই মূলত তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে।

অভিনেত্রীকে তানিয়াকে বার্তা দেওয়ার আগে প্রকাশ্যে রাস্তায় ধূমপান করে আলোচনায় আসেন চাহাল। ভারতীয় ক্রিকেটার এরপর সিগারেট রাস্তায় ছুড়ে ফেলেছিলেন। এবারের আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলছেন। চার ম্যাচের তিন ইনিংসে বোলিং করে ৩ উইকেট নিয়েছেন তিনি। ভারতীয় এই লেগস্পিনারের ইকোনমি ৮.২।

বিশ্ব ক্রিকেটে ভারতের ‘অরওয়েলীয়’ নিয়ন্ত্রণ দেখছে উইজডেন

বিসিবির অনুরোধে সাড়া না দেওয়ার ‘পুরস্কার’ জিম্বাবুয়ে-আয়ারল্যান্ডকে দিচ্ছে ভারত

আইসিসির যে পুরস্কার জিতে স্যামসন বললেন অসাধারণ অনুভূতি

শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে গুরুতর অভিযোগ তাঁর ছেলের

জিম্বাবুয়ের ক্রিকেটারকে ২ বছর নিষিদ্ধ করল পাকিস্তান

উইজডেনের বর্ষসেরায় ভারতীয় নারী ক্রিকেটারের সঙ্গে স্টার্ক

তামিমকে ধন্যবাদ জানালেন আফ্রিদি

আইপিএল অভিষেকে হইচই ফেলে দেওয়া সাকিবকে যখন ‘অবহেলা’ করেছিল কলকাতা

অন্তত ৩ কোটি টাকা পাবেন জ্যোতিরা

বাংলাদেশের স্পিন চ্যালেঞ্জের জবাব দিতে প্রস্তুত নিউজিল্যান্ড