হোম > খেলা > ক্রিকেট

এবার সিরিজ জিততে চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রথম টি-টোয়েন্টিতে হেরে একটা চাপেই পড়ে গিয়েছিল বাংলাদেশ। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচ ‘জিততেই হবে’ পরিস্থিতিতে ছিল বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের ৮ উইকেটে হারিয়ে সেই চাপ তো উড়িয়ে দিয়েছেনই নাজমুল হোসেন শান্তরা, আশা করছেন সিরিজ জয়েরও। 

এই আশার মূলে আছে দ্বিতীয় ম্যাচের দাপুটে পারফরম্যান্স। কি বলে, কি ব্যাটে—শ্রেয়তর দল হিসেবেই জিতেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৬৫ রান করে শ্রীলঙ্কা। জবাবে ১১ বল ও ৮ উইকেট অক্ষত রেখেই জিতে যায় বাংলাদেশ। এমন দাপুটে জয়ের পর দলের তো বটেই, নিজের পারফরম্যান্সেও খুশি অধিনায়ক শান্ত, ‘জিততে পেরে ভালো লাগছে। দুটি ম্যাচেই ভালো খেলেছি আমরা। দুর্ভাগ্য, ওই ম্যাচ (প্রথমটি) জিততে পারিনি। দল হিসেবে খেলছি, খুবই খুশি।’ 

নিজের রানে ফেরার কথা বললেন এরপরই, ‘বিপিএল আমার ভালো যায়নি। চেষ্টা করছি, আজ একটু ভালো হয়েছে। চেষ্টা করব সামনে এটা ধরে রাখতে।’

আর দলের চেষ্টা থাকবে সিরিজ জয়। সিরিজের প্রথম দুই ম্যাচেই টস জিতেছেন। শেষ ম্যাচেও কি টস জিততে চান? শান্তর উত্তর ‘টস নয়, ম্যাচ জিততে চাই।’ ৯ মার্চ হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি।

শেষ ম্যাচে ২০০ করে জিতেছে আফগানরা

‘সবাই আন্ডারডগের গল্পই ভালোবাসে’

বিশ্বকাপে ভরাডুবিতে অজি ক্রিকেটারদের পারফরম্যান্সের ময়নাতদন্তের ঘোষণা

শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬ বছরের অপেক্ষা ফুরাল জিম্বাবুয়ের

১৬ বছরে যা পারেনি, জিম্বাবুয়ে আজ কি সেটা করতে পারবে

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

বিশ্বকাপে ভরাডুবির পর অলিম্পিক নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

বিসিবির কাছ থেকে কোটি টাকা বুঝে পেলেন নাঈম শেখ

ভারত-দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্ডিজও

‘ভারতকে আমাদের সময়েই পাকিস্তান হারাতে পেরেছে, আপনারা তো পারেননি’