হোম > খেলা > ক্রিকেট

লিটনের ঝোড়ো ব্যাটিংয়েও ১৫০ পেরোল না কুমিল্লার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দারুণ শুরু পেয়েও শেষ দিকে প্রয়োজনীয় ঝড় তুলতে ব্যর্থ হয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের ব্যাটাররা। ওপেনিং জুটিতে তাঁরা তুলেছিলেন ৬৯ রান। উইকেট থাকার পরও শেষ দিকে সেভাবে কার্যকরী ইনিংস ছিল না। বিপরীতে উইকেট হারিয়েছেন দ্রুত। ফলে নিজেদের ষষ্ঠ ম্যাচে খুলনা টাইগার্সকে ১৪৯ রানের লক্ষ্য দিয়েছে কুমিল্লা।

কুমিল্লার স্বস্তি অবশ্য লিটন দাসের রানে ফেরা। আগের পাঁচ ম্যাচ মিলে কুমিল্লার অধিনায়ক করেছিলেন ৩৭ রান। তবে আজ খুলনা টাইগার্সের বিপক্ষে খেলেছেন ৩০ বলে ৪৫ রানের দারুণ এক ইনিংস। ইনিংসে ছিল ৪টি ছক্কা ও ২টি চারের বাউন্ডারি।

লিটন দ্রুত রান তুললেও আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ানের ব্যাটিং ছিল মন্থর। ৯.৩ ওভারে ফিফটির আক্ষেপ নিয়ে নাসুম আহমেদের বলে বোল্ড হয়েছেন লিটন। একই ওভারের শেষ বলে ২৮ বলে ২১ রানে এলবিডব্লিউর ফাঁদে পড়েন রিজওয়ান।

তিন নম্বরে নেমে থিতু হয়ে ইনিংস বড় করতে পারেননি উইল জ্যাকস। এবারের বিপিএলে নিজের প্রথম ম্যাচে ইংলিশ ক্রিকেটার আউট হয়েছেন ২৭ বলে ২১ রান করে। এরপর তাওহীদ হৃদয় ফিরলেন ১৭ বলে ১৬ রানে।

শেষ দিকে জাকের আলী অনিক ৮ বলে ১৮ ও মাহিদুল ইসলাম অঙ্কনের ৫ বলে ১০ রানের সৌজন্যে খুলনাকে ১৫০ রানের লক্ষ্য ছুড়ে দেয়ে কুমিল্লা। ৭ উইকেটে ১৪৯ রান তোলে কুমিল্লা। খুলনার বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন নাসুম ও ফাহিম আশরাফ।

৪ বছর পর জাতীয় দলে মোসাদ্দেক, বাদ আফিফ

পাকিস্তানকে কাঁপিয়ে লম্বা লাফ অস্ট্রেলিয়ার ক্রিকেটারের, এগোলেন শান্ত-তামিমও

সৌরভ গাঙ্গুলীর নিরাপত্তা কমাল বিজেপি সরকার

এবার কোথায় ধরা খেল পাকিস্তান

অবশেষে স্বস্তির জয় পেল বাংলাদেশ

৬ সেঞ্চুরির দিনে ভেস্তে গেল সোহানের রেকর্ড ফিফটি

হতাশার মাঝে আইসিসির কাছ থেকে সুখবর পেলেন বাংলাদেশের মেয়েরা

ঢাকায় এসে বিসিবি নিয়ে কী তথ্য নিল আইসিসি

রানাকে পিটিয়ে রেকর্ড বইয়ে সোহান

সাকিব-তাসকিনদের শ্রীলঙ্কার লিগেও থাকছে আইপিএলের এই নিয়ম