হোম > খেলা > ক্রিকেট

শুরু হচ্ছে বিসিবি উইমেন্স কাপ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

টুর্নামেন্টে অংশ নেবে ৮টি দল। ফাইল ছবি

নারী ক্রিকেটারদের আরও প্রতিযোগিতামূলক পরিবেশে খেলার সুযোগ করে দিতে দারুণ এক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উইমেন্স উইং। আগামী মে মাসে উইমেন্স কাপ আয়োজন করবে বিসিবি।

বিসিবির দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ৫ মে থেকে ১৪ মে পর্যন্ত ঢাকায় হবে এই টুর্নামেন্ট। যেখানে অংশ নেবেন সর্বশেষ ঢাকা উইমেন্স ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগে খেলা ক্রিকেটাররা। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নেবে। এই টুর্নামেন্টে মোট ১১২ জন নারী ক্রিকেটার অংশ নেওয়ার সুযোগ পাবেন।

অংশগ্রহণকারী প্রতিটি খেলোয়াড় পুরো টুর্নামেন্টের জন্য ২৫ হাজার টাকা ম্যাচ ফি পাবেন। পাশাপাশি খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য টুর্নামেন্ট চলাকালে আবাসনের ব্যবস্থাও করবে বিসিবি। এ ছাড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল, প্লেয়ার অব দ্য ম্যাচসহ বিভিন্ন ব্যক্তিগত পারফরম্যান্সের জন্যও পুরস্কার অর্থ দেওয়া হবে।

বিসিবির এই উদ্যোগ নারী ক্রিকেটারদের জন্য নতুন সুযোগ তৈরি করবে এবং দেশের নারী ক্রিকেটের প্রতিযোগিতামূলক কাঠামোকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

নানা জটিলতায় এবার প্রথম বিভাগ লিগ আয়োজন করতে পারেনি বিসিবি। বিভিন্ন ক্লাব বর্তমান বোর্ডের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে লিগে অংশ নিতে অস্বীকৃতি জানায়। প্রথম বিভাগ লিগ না হলেও ক্রিকেটারদের খেলায় রাখার ভাবনায় উইমেন্স কাপ আয়োজন করতে যাচ্ছে বিসিবি।

বাংলাদেশ নারী ক্রিকেটারদের জন্য আগামী কয়টা মাস বেশ ব্যস্ততায় কাটবে। আগামী জুন-জুলাই মাসে ইংল্যান্ড এবং ওয়েলসে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে নিগার সুলতানা জ্যোতির দল। তার আগে নিজেদের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে জুলাইয়ে বিপিএল খেলবে বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। তিনটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে প্রথমবারের মতো নারী বিপিএল আয়োজন করবে বিসিবি।

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান

কোনো দলই আইসিসির চেয়ে বড় নয়—বাংলাদেশ-পাকিস্তান প্রসঙ্গে জয় শাহ

বাংলাদেশ-পাকিস্তান অলিখিত ফাইনাল ঠিকঠাক হবে তো

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ কি সিরিজ জিততে পারবে

বাংলাদেশ-পাকিস্তান ‘ফাইনাল’ আজ

বিসিবির কাবলি সেট উপহার পেয়ে দারুণ খুশি তাসকিন-মোস্তাফিজরা

বাংলাদেশের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচের আগে ধাক্কা খেল পাকিস্তান

ক্রিকেটারদের জরিমানার খবর উড়িয়ে দিল পাকিস্তান

মিরাজের কাছে রানআউট হয়ে আবার শাস্তিও পেলেন সালমান

‘গলির ক্রিকেট বয়ের মতো আচরণ করেছে মিরাজ’