হোম > খেলা > ক্রিকেট

সারের হয়ে অভিষেক রাঙালেন সাকিব

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে রাওয়ালপিন্ডি থেকে বাংলাদেশ দল দেশে ফিরলেও আসেননি সাকিব আল হাসান। কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে চলে যান ইংল্যান্ডে। তারপরও টানা খেলা ও ভ্রমণক্লান্তি কাবু করতে পারেননি বাংলাদেশ অলরাউন্ডারকে। সারের হয়ে অভিষেকেই উজ্জ্বল তিনি। 

গতকাল টনটনে সমারসেটের বিপক্ষে চার দিনের ম্যাচের প্রথম দিনে ৪ উইকেট নিয়েছেন সাকিব। ৩৩.৫ ওভার বল করেছেন তিনি, দিয়েছেন ৯৭ রান। তাঁর দুর্দান্ত ঘূর্ণি জাদুর প্রথম শিকার টম আবেল। এরপর নেন সমারসেটের আরও তিন উইকেট—কেসি আলড্রিজ, ক্রেইগ ওভারটন ও ব্রেট র‍্যান্ডেল। তার মধ্যে ইনিংসের ৯০ তম ওভার এসে জোড়া শিকারও করেন ৩৭ বছর বয়সী তারকা। 

সাকিবের ঘূর্ণির সামনে টসে জিতে ব্যাটিংয়ে নামা সমারসেট প্রথম ইনিংসে থামে ৩১৭ রানে। আজ দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামবে সারে। সাকিব বল হাতে নেন একাদশ ওভারে। এরপর টানা ওভার করে যান। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ১২ ওভার বল করেন। সতীর্থরা বোলাররা উইকেট পেলেও তাঁকে অপেক্ষা করতে হয় ২২ তম ওভার পর্যন্ত। ২২ তম ওভারের তৃতীয় বলে সাকিব দারুণ এক আর্ম বলে আবেলকে বোল্ড করে সারেকে ব্রেক-থ্রু এনে দেন। ইনিংসের ৬৬ তম ওভারের পর আর বোলিং আক্রমণে আসেননি সাকিব। তার আগে বল করেছেন টানা ২৮ ওভার। 

এবার কাউন্টিতে মাত্র ১ ম্যাচের জন্য সারের সঙ্গে চুক্তি করেছেন সাকিব। এর আগে ২০১০-১১ মৌসুমে ওরচেস্টারশায়ারের হয়ে প্রথম ও সবশেষ ইংলিশ ক্রিকেটে খেলতে দেখা গেছে তাঁকে।

শেষ ম্যাচে ২০০ করে জিতেছে আফগানরা

‘সবাই আন্ডারডগের গল্পই ভালোবাসে’

বিশ্বকাপে ভরাডুবিতে অজি ক্রিকেটারদের পারফরম্যান্সের ময়নাতদন্তের ঘোষণা

শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬ বছরের অপেক্ষা ফুরাল জিম্বাবুয়ের

১৬ বছরে যা পারেনি, জিম্বাবুয়ে আজ কি সেটা করতে পারবে

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

বিশ্বকাপে ভরাডুবির পর অলিম্পিক নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

বিসিবির কাছ থেকে কোটি টাকা বুঝে পেলেন নাঈম শেখ

ভারত-দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্ডিজও

‘ভারতকে আমাদের সময়েই পাকিস্তান হারাতে পেরেছে, আপনারা তো পারেননি’