হোম > খেলা > ক্রিকেট

সাকিব-লিটনকে নিয়েই টেস্ট দল, ফিরেছেন তামিম-সাদমান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শুরু থেকে সাকিব আল হাসান ও লিটন দাস খেলতে পারবেন কি না তা নিয়ে দোলাচল ছিল বেশ কিছুদিন। অবশেষে গতকাল চট্টগ্রামে বাংলাদেশ-আয়ারল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টি শেষে সবকিছু পরিষ্কার জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আন্তর্জাতিক ক্রিকেট চলাকালীন কাউকে অনাপত্তিপত্র না দেওয়ার সিদ্ধান্তেই অনড় থাকছে বিসিবি। সাকিব-লিটনকে নিয়েই আয়ারল্যান্ডের বিপক্ষে ১৪ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে বিসিবি। 

মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ শুরু হবে ৪ এপ্রিল। এই টেস্ট দলে ফিরেছেন তামিম ইকবাল, সাদমান ইসলাম। চোটে পড়ায় ভারতের বিপক্ষে সিরিজে ছিলেন না তামিম। আর ফর্মহীনতায় বাদ পড়া সাদমান টেস্ট দলে ফিরেছেন এক বছর পর। ডারবানে গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন এই বাঁহাতি ওপেনার। অন্যদিকে ভারত সিরিজের দল থেকে বাদ পড়েছেন জাকির হাসান, ইয়াসির আলি চৌধুরী রাব্বি ও রেজাউর রহমান রাজা। 
 
আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দল: 
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়।

শেষ ম্যাচে ২০০ করে জিতেছে আফগানরা

‘সবাই আন্ডারডগের গল্পই ভালোবাসে’

বিশ্বকাপে ভরাডুবিতে অজি ক্রিকেটারদের পারফরম্যান্সের ময়নাতদন্তের ঘোষণা

শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬ বছরের অপেক্ষা ফুরাল জিম্বাবুয়ের

১৬ বছরে যা পারেনি, জিম্বাবুয়ে আজ কি সেটা করতে পারবে

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

বিশ্বকাপে ভরাডুবির পর অলিম্পিক নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

বিসিবির কাছ থেকে কোটি টাকা বুঝে পেলেন নাঈম শেখ

ভারত-দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্ডিজও

‘ভারতকে আমাদের সময়েই পাকিস্তান হারাতে পেরেছে, আপনারা তো পারেননি’