হোম > খেলা > ক্রিকেট

ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে বরিশাল

টস করছেন মিঠুন ও তামিম। ছবি: বিসিবি

ফরচুন বরিশালের দ্বিতীয় নাকি চিটাগং কিংসের প্রথম? বিপিএলের শিরোপা উঠবে কার হাতে? সেই উত্তর জানা যাবে আজই। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ফাইনালে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকিবাল।

দুই দল এর আগে প্রথম কোয়ালিফায়ারেও মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে চিটাগংকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে বরিশাল। চিটাগংয়ের জন্য অবশ্য সুযোগ ছিল। সেটা ভালোভাবেই কাজে লাগিয়েছে তারা। দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সকে ২ উইকেটে হারিয়ে পা রাখে ফাইনালে।

বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, কাইল মেয়ার্স, ডেভিড মালান, মুশফিকুর রহিম, মোহাম্মদ নবী, রিশাদ হোসেন, এবাদত হোসেন, তানভীর ইসলাম ও মোহাম্মদ আলী।

চিটাগং একাদশ: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, খাজা নাফে, হুসেইন তালাত, শামীম হোসেন, গ্রাহাম ক্লার্ক, বিনুরা ফার্নান্দো, আরাফাত সানি, শরীফুল ইসলাম, খালেদ আহমেদ ও নাঈম ইসলাম।

শেষ ম্যাচে ২০০ করে জিতেছে আফগানরা

‘সবাই আন্ডারডগের গল্পই ভালোবাসে’

বিশ্বকাপে ভরাডুবিতে অজি ক্রিকেটারদের পারফরম্যান্সের ময়নাতদন্তের ঘোষণা

শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬ বছরের অপেক্ষা ফুরাল জিম্বাবুয়ের

১৬ বছরে যা পারেনি, জিম্বাবুয়ে আজ কি সেটা করতে পারবে

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

বিশ্বকাপে ভরাডুবির পর অলিম্পিক নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

বিসিবির কাছ থেকে কোটি টাকা বুঝে পেলেন নাঈম শেখ

ভারত-দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্ডিজও

‘ভারতকে আমাদের সময়েই পাকিস্তান হারাতে পেরেছে, আপনারা তো পারেননি’