হোম > খেলা > ক্রিকেট

র‍্যাঙ্কিংয়ে বড় লাফ শান্ত-লিটন-মোস্তাফিজের 

টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর প্রশংসায় ভাসছে বাংলাদেশ। যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) হালনাগাদ করা সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়েও। র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মোস্তাফিজুর রহমানরা।

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সিরিজসেরা হয়েছেন শান্ত। সিরিজ সর্বোচ্চ ১৪৪ রান করেছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার। টি-টোয়েন্টি সিরিজে শান্তর গড় ১৪৪ ও স্ট্রাইক রেট ১২৭.৪৩। যার মধ্যে প্রথম টি-টোয়েন্টিতে ৩০ বলে ৫১ রান করেছেন। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৬৮ ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন শান্ত। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন লিটন দাসও। ৯ ধাপ এগিয়ে ২২ নম্বরে উঠে এসেছেন লিটন। সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ৫৭ বলে ৭৩ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের এই ওপেনার।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন মোস্তাফিজুর রহমান। ১৬ ধাপ এগিয়ে ২০ নম্বরে উঠে এসেছেন ফিজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ষষ্ঠ বোলার হিসেবে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৫.৫৮ ইকোনমিতে নিয়েছেন ৩ উইকেট।

শেষ ম্যাচে ২০০ করে জিতেছে আফগানরা

‘সবাই আন্ডারডগের গল্পই ভালোবাসে’

বিশ্বকাপে ভরাডুবিতে অজি ক্রিকেটারদের পারফরম্যান্সের ময়নাতদন্তের ঘোষণা

শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬ বছরের অপেক্ষা ফুরাল জিম্বাবুয়ের

১৬ বছরে যা পারেনি, জিম্বাবুয়ে আজ কি সেটা করতে পারবে

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

বিশ্বকাপে ভরাডুবির পর অলিম্পিক নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

বিসিবির কাছ থেকে কোটি টাকা বুঝে পেলেন নাঈম শেখ

ভারত-দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্ডিজও

‘ভারতকে আমাদের সময়েই পাকিস্তান হারাতে পেরেছে, আপনারা তো পারেননি’