হোম > খেলা > ক্রিকেট

ডোনাল্ডকে কোচ হিসেবে পেলেন তাসকিন-মোস্তাফিজরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চুক্তির মেয়াদ শেষে তা নবায়নের আগ্রহ দেখাননি ওটিস গিবসন। পিএসএল দল মুলতান সুলতান্সের দায়িত্ব নেন ক্যারিবীয় কোচ। অবশেষে বাংলাদেশ দলে তাঁর শূন্যস্থান পূরণ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন পেস বোলিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অ্যালান ডোনাল্ডকে নিয়োগ দিয়েছে বোর্ড। 

আফ্রিকান কোচের সঙ্গে বাংলাদেশের চুক্তি আগামী অক্টোবরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে কাজ শুরু করবেন ডোনাল্ড। আজ আজকের পত্রিকাকে খবরটি নিশ্চিত করেছেন বিসিবি ক্রিকেট অপারেশনস ক্রিকেট কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। 

তিনি বলেছেন, ‘আমরা নতুন পেস বোলিং কোচ নিয়োগ দিয়েছি দক্ষিণ আফ্রিকার অ্যালান ডোনাল্ডকে; সে বাংলাদেশের আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর থেকে কাজ করবে। চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে আমরা চুক্তি করেছি।’

গেল জানুয়ারিতে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর শেষেই সরে দাঁড়ান গিবসন। তাঁর জায়গায় কয়েকজন কোচের নাম শোনা গিয়েছিল। মোস্তাফিজ-তাসকিনদের দায়িত্ব নিতে আগ্রহ দেখিয়েছিলেন বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে কাজ করা শন টেইট। পরে পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব নেন এই অস্ট্রেলিয়ান। শ্রীলঙ্কার পেস কিংবদন্তি চামিন্ডা ভাসের নামও শোনা যাচ্ছিল। সব খবরকে গুঞ্জন করে ডোনাল্ডকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিল বিসিবি।

শেষ ম্যাচে ২০০ করে জিতেছে আফগানরা

‘সবাই আন্ডারডগের গল্পই ভালোবাসে’

বিশ্বকাপে ভরাডুবিতে অজি ক্রিকেটারদের পারফরম্যান্সের ময়নাতদন্তের ঘোষণা

শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬ বছরের অপেক্ষা ফুরাল জিম্বাবুয়ের

১৬ বছরে যা পারেনি, জিম্বাবুয়ে আজ কি সেটা করতে পারবে

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

বিশ্বকাপে ভরাডুবির পর অলিম্পিক নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

বিসিবির কাছ থেকে কোটি টাকা বুঝে পেলেন নাঈম শেখ

ভারত-দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্ডিজও

‘ভারতকে আমাদের সময়েই পাকিস্তান হারাতে পেরেছে, আপনারা তো পারেননি’