হোম > খেলা > ক্রিকেট

লিটন-সোহানদের অনুশীলনে ‘মেসি’

তামিম ইকবালের পরিবর্তে প্রথমবারের মতো ওয়ানডে দলের নেতৃত্ব পেয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশকে সিরিজ জিতিয়েছেন লিটন দাস। তবে চট্টগ্রাম টেস্টে হাসেনি তাঁর ব্যাট। ২২ ডিসেম্বর থেকে মিরপুরে শুরু হচ্ছে ভারতের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ও শেষ টেস্ট। 

এই টেস্টকে সামনে রেখে মাঠে ‘লিওনেল মেসি’কে নিয়ে অনুশীলন করেছেন লিটনরা। অবাক হচ্ছেন তো! বাংলাদেশ দলের ক্রিকেটারদের অনুশীলন মাঠে মেসি! এই মেসি আর কেউ নন, সাকিব আল হাসান। আর্জেন্টাইন সমর্থক বাংলাদেশি অলরাউন্ডার আজ অনুশীলনে নেমেছিলেন মেসির '১০ নম্বর’ জার্সি গায়ে। 

অন্যরা বাংলাদেশের অনুশীলন জার্সি পরলেও সাকিব ছিলেন ব্যতিক্রম। মেসিদের বিশ্বকাপ জয়ের আনন্দের রেশ যে এখনো কাটেনি তাঁর। বল পায়ে মাঠে বেশ দৌড়াদৌড়ি করতে দেখা যায় সাকিবকে। তাঁর অনুশীলনের এক ছবি ফেসবুকে পোস্ট করেছেন লিটন। আর ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের অনুশীলন ক্যাম্পে মেসি’। 

ছবিতে দেখা যায় আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি গায়ে বল নিয়ে দৌড়াচ্ছেন সাকিব। তাঁকে থামাতে পেছনে নুরুল হাসান সোহান। আরেকটু দূরে দাঁড়িয়ে মুচকি হাসছেন লিটন। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবি ছড়িয়ে পড়েছে। 

গত পরশু কাতারের লুসাইল স্টেডিয়ামের রোমাঞ্চকর ফাইনালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। ৩৬ বছর পর তৃতীয় শিরোপা জিতে উৎসবের নগরীতে পরিণত হয়েছে দেশটির রাজধানী বুয়েনেস এইরেসে। মেসিরাও আজ শিরোপা নিয়ে বীরের বেশে পৌঁছেছেন দেশে। 

এর আগে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পরপরই উদ্‌যাপনে মাততে দেখা যায় সাকিবকে। সে সময় সিরিজের প্রথম টেস্ট খেলতে চট্টগ্রামে ছিলেন তিনি। মেসিদের শিরোপা জয়ের পরপরই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন তিনি। তাঁকে গাড়ির ভেতর আর্জেন্টাইন ফরোয়ার্ডের জার্সি গায়ে দেখে ভক্ত-সমর্থকেরা ‘মেসি, মেসি’ নামে হর্ষধ্বনিতে ফেটে পড়েন। আর মুখে ঢেকে সরে পড়েন সাকিব। 

শেষ ম্যাচে ২০০ করে জিতেছে আফগানরা

‘সবাই আন্ডারডগের গল্পই ভালোবাসে’

বিশ্বকাপে ভরাডুবিতে অজি ক্রিকেটারদের পারফরম্যান্সের ময়নাতদন্তের ঘোষণা

শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬ বছরের অপেক্ষা ফুরাল জিম্বাবুয়ের

১৬ বছরে যা পারেনি, জিম্বাবুয়ে আজ কি সেটা করতে পারবে

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

বিশ্বকাপে ভরাডুবির পর অলিম্পিক নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

বিসিবির কাছ থেকে কোটি টাকা বুঝে পেলেন নাঈম শেখ

ভারত-দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্ডিজও

‘ভারতকে আমাদের সময়েই পাকিস্তান হারাতে পেরেছে, আপনারা তো পারেননি’