হোম > খেলা > ক্রিকেট

টি–টোয়েন্টি সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৬৭ রান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হারারেতে সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টি বাংলাদেশকে ১৬৭ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাব টস জিতে ব্যাটিং করতে নেমে ওয়েসলি মাধিভেরের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৬ রান তুলেছে জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ে প্রথম উইকেট হারায় ১৫ রানে। মারুমানিকে (৩) বোল্ড করেন শেখ মেহেদী হাসান। জিম্বাবুয়ে দ্বিতীয় উইকেট তুলে নেন সাকিব আল হাসান। রেজিস চাকাভা ১৪ রান করে সাকিবের বলে শরিফুল ইসলামের বলে আউট হন। জিম্বাবুয়ের রান তখন ৪২।

তৃতীয় উইকেট জুটিতে মাধিভেরে ও ডিওন মায়ার্স দলের চাপ কমানোর চেষ্টা করেন। ৫৭ রানের জুটি গড়েন দুজন। ২৬ রান করে মায়ার্স শরিফুল ইসলামের বলে মেহেদী হাসানের ক্যাচে আউট হন। এক প্রান্তে ঠিকই রান তুলেতে থাকেন মাধিভেরে। টি–টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন তিনি। ৫৭ বলে ৭৩ রান করে আউট হন মাধিভেরে।

শেষ দিকে অবশ্য কোনো ব্যাটসম্যান রান পাননি। রায়ান বার্ল অপরাজিত ১৯ বলে ৩৪ রানের ইনিংস ভর করে ৬ উইকেটে ১৬৬ রান তোলে জিম্বাবুয়ে। শরিফুল ৩টি, মেহেদী ও সাকিব ১টি করে উইকেট পেয়েছেন।

টি-টোয়েন্টিতেও ফিরলেন মোসাদ্দেক, দলে আর কারা আছেন

জিম্বাবুয়ের কাছে ভরাডুবির পর দুঃসংবাদ পেলেন শান্ত- মুশফিকরা

জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

বাংলাদেশকে ব্যাটিং শেখাল জিম্বাবুয়ে

সাকিবের রেকর্ডে ভাগ বসালেন তাইজুল

অলিম্পিকে ক্রিকেট খেলার সুযোগ আছে কি বাংলাদেশের

জিম্বাবুয়ে সিরিজে কখন খেলতে পারবেন লিটন

হতাশার মাঝে সুখবর পেল বাংলাদেশ

চ্যাম্পিয়ন ভারতকে ধবলধোলাই করে আয়ারল্যান্ডের ইতিহাস

নিউজিল্যান্ড টেস্টের মাঝেই অবসরের ঘোষণা স্টোকসের