মাঠের পারফরম্যান্সে এখন ভারত-পাকিস্তান লড়াই দেখা যায় না বললেই চলে। দুবাইয়ে গত রাতে এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচটাও হয়েছে ‘নিরামিষ’। টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে পাকিস্তান ২০ ওভারে ৯ উইকেটে করেছে ১২৭ রান। এই রান তাড়া করে ভারত ২৫ বল হাতে রেখে ৭ উইকেটে জিতেছে। মাঠের লড়াই একপেশে হলেও পরিস্থিতি ‘উত্তপ্ত’ করেছেন ভারতীয় ক্রিকেটাররা। টসের সময় পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘার সঙ্গে করমর্দন করেননি ভারতীয় দলপতি সূর্যকুমার যাদব। ম্যাচ শেষে করমর্দন না করে হনহন করে ড্রেসিংরুমে পৌঁছে দরজা বন্ধ করে দিয়েছেন ভারতের ক্রিকেটাররা। ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক ম্যাচের কিছু মুহূর্ত।