হোম > খেলা > ক্রিকেট

লিটনই কি তাহলে অধিনায়ক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচকদের গতকাল বৈঠকে বসতে দেখে গুঞ্জন ছড়ায় ১৪ জুন আফগানিস্তানের বিপক্ষে মিরপুর টেস্ট সামনে রেখে দ্রুত দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু অবশ্য গতকাল দল ঘোষণার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন।

নান্নুর পাল্টা প্রশ্ন, ‘এত আগে কেন দল ঘোষণা হবে? ক্যাম্প শুরু হওয়ার আগে দেব।’ প্রধান নির্বাচক জানালেন, তামিমদের অনুশীলন শুরু ২৯ মে। দল ঘোষণা হতে পারে ২৮ মে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ সূত্রে জানা গেল, টেস্ট সামনে রেখে লাল বলের ক্যাম্প হলেও দলে থাকা সাদা বলের ক্রিকেটাররাও যোগ দেবেন অনুশীলনে। তবে তাঁরা অনুশীলন করবেন টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা অনুযায়ী নিজেদের মতো। 

গতকাল সভায় শুধু জাতীয় দলই নয়; নির্বাচকেরা আলোচনা করেছেন জুনের ইমার্জিং কাপ, সেপ্টেম্বরের এশিয়ান গেমস ও বাংলাদেশ ‘এ’ দল নিয়েও।

সাকিব আল হাসান চোটে পড়ায় প্রশ্ন উঠেছে আফগানদের বিপক্ষে টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন কে? নান্নু বলছেন, ‘আমরা জানি, সহ-অধিনায়কই হবে অধিনায়ক। এ ছাড়া অন্য খবর জানা নেই।’ নান্নুর কথায় পরিষ্কার, সব ঠিক থাকলে আফগানদের বিপক্ষে টেস্টে সাকিবের জায়গায় সহ-অধিনায়ক লিটন দাসই অধিনায়কত্ব করবেন ৷

শেষ ম্যাচে ২০০ করে জিতেছে আফগানরা

‘সবাই আন্ডারডগের গল্পই ভালোবাসে’

বিশ্বকাপে ভরাডুবিতে অজি ক্রিকেটারদের পারফরম্যান্সের ময়নাতদন্তের ঘোষণা

শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬ বছরের অপেক্ষা ফুরাল জিম্বাবুয়ের

১৬ বছরে যা পারেনি, জিম্বাবুয়ে আজ কি সেটা করতে পারবে

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

বিশ্বকাপে ভরাডুবির পর অলিম্পিক নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

বিসিবির কাছ থেকে কোটি টাকা বুঝে পেলেন নাঈম শেখ

ভারত-দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্ডিজও

‘ভারতকে আমাদের সময়েই পাকিস্তান হারাতে পেরেছে, আপনারা তো পারেননি’