হোম > খেলা > ক্রিকেট

উইন্ডিজকে ১০ উইকেটে হারিয়ে দিল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    

ওয়েস্ট ইন্ডিজকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ছবি: আইসিসি

সেন্ট কিটস থেকে কুয়ালালামপুর—দুই শহরেই আজ মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। দুটিতেই খেলেছে নারী ক্রিকেট। যেখানে সেন্ট কিটসে হেরেছে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ। মালয়েশিয়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল জিতেছে হেসেখেলে।

কুয়ালালামপুরের বায়ুমাস ওভালে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। এ কারণে ম্যাচের দৈর্ঘ্য ২০ থেকে কমিয়ে ১৩ ওভারে নিয়ে আসা হয়। সুমাইয়া আকতারের নেতৃত্বে বাংলাদেশ পেয়েছে ১০ উইকেটের বিশাল জয়। কোনো উইকেট না হারিয়ে ৮.৫ ওভারে বিনা উইকেটে বাংলাদেশ করেছে ৫৫ রান। ফাহমিদা ছোঁয়া করেন ১৪ রান। ২৫ রান করেন জুয়াইরিয়া ফেরদৌস।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আকতার। তবে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টির কারণে কমে আসা ১৩ ওভারে ৬ উইকেটে ৫৪ রান করে ক্যারিবীয়রা। ইনিংস সর্বোচ্চ ১৬ রান করেন অমৃতা রামতাহাল। বাংলাদেশের নিশিতা আকতার নিশি ৩ ওভারে ১১ রানে নিয়েছেন ৩ উইকেট। তিনিই পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। মোসাম্মৎ আনিসা আকতার সোবা ও জান্নাতুল মাওয়া পেয়েছেন ২ ও ১ উইকেট।

১০ উইকেটে জিতেও অবশ্য অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলা হচ্ছে না বাংলাদেশের। কারণ, ৪ পয়েন্ট নিয়ে সুপার সিক্সের গ্রুপ ওয়ানে তিনে বাংলাদেশ। যার মধ্যে রয়েছে গ্রুপ পর্বের এক জয়। আর কোনো ম্যাচও তাদের বাকি নেই।

ভারতের কাছে হেরেই মূলত অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায় বাংলাদেশের। সমান ৬ পয়েন্ট নিয়ে সুপার সিক্সের গ্রুপ ওয়ানে শীর্ষ দুইয়ে ভারত ও অস্ট্রেলিয়া। আর কোনো দলের ৬ পয়েন্ট হওয়া সম্ভব নয় বলে ভারত, অস্ট্রেলিয়া উঠে গেল সেমিফাইনালে।

শেষ ম্যাচে ২০০ করে জিতেছে আফগানরা

‘সবাই আন্ডারডগের গল্পই ভালোবাসে’

বিশ্বকাপে ভরাডুবিতে অজি ক্রিকেটারদের পারফরম্যান্সের ময়নাতদন্তের ঘোষণা

শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬ বছরের অপেক্ষা ফুরাল জিম্বাবুয়ের

১৬ বছরে যা পারেনি, জিম্বাবুয়ে আজ কি সেটা করতে পারবে

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

বিশ্বকাপে ভরাডুবির পর অলিম্পিক নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

বিসিবির কাছ থেকে কোটি টাকা বুঝে পেলেন নাঈম শেখ

ভারত-দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্ডিজও

‘ভারতকে আমাদের সময়েই পাকিস্তান হারাতে পেরেছে, আপনারা তো পারেননি’