হোম > খেলা > ক্রিকেট

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ৭ জুন

আইসিস টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্র প্রায় শেষের পথে। টুর্নামেন্টের ফাইনালের দিন তারিখ ঘোষণা করেছে আইসিসি। ৭ জুন লন্ডনের ওভালে হবে দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। সাধারণত ৭ জুন থেকে ১১ জুন পর্যন্ত ফাইনাল হবে। যদি কোনো দিনের খেলা পণ্ড হয়ে যায়, তাহলে খেলা হবে ৬ দিনের। সাদা পোশাকের এই ফাইনালের রিজার্ভ ডে রাখা হয়েছে ১২ জুন। 

টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে শীর্ষ দুইয়ে আছে অস্ট্রেলিয়া ও ভারত। ৭৫.৫৬ শতাংশ নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া ও ভারত ৫৮.৯৩ শতাংশ নিয়ে দ্বিতীয় স্থানে। আগামীকাল শুরু হচ্ছে এই দুই দলের সিরিজ। অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সের ভাবনা শুধু এই ফাইনাল নিয়েই। কামিন্স বলেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা গত দুই বছরে আমাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। ওভালের মতো নিরপেক্ষ ভেন্যুতে খেলা অন্য এক মাত্রা যোগ করবে যারা ফাইনালে উঠবে। এটা খুবই রোমাঞ্চকর এবং আমরা এটা নিয়েই ভাবছি।’ 

৫৩.৩৩ শতাংশ নিয়ে তিনে আছে শ্রীলঙ্কা আর চারে থাকা দক্ষিণ আফ্রিকার আছে ৪৮.৭২ শতাংশ। শ্রীলঙ্কার দুটো ম্যাচ বাকি নিউজিল্যান্ডের বিপক্ষে। আর দক্ষিণ আফ্রিকা দুটো ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার আশা একটু হলেও করছেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারত্নে। লঙ্কান অধিনায়ক বলেন, ‘আমরা এই সুযোগের ব্যাপারে ওয়াকিবহাল। লাল বলের ক্রিকেটের জন্য এই প্রতিযোগিতা বেশ ভালো। যেখানে প্রায় সবগুলো ম্যাচেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। ফাইনালে উঠতে পারুক বা না পারুক, শেষ অব্দি লড়াই করে যায়।’ 

আইসিসির প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছিল ভারত-নিউজিল্যান্ড। সাউদাম্পটনে বৃষ্টিবিঘ্নিত ফাইনালে ভারতকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড।

শেষ ম্যাচে ২০০ করে জিতেছে আফগানরা

‘সবাই আন্ডারডগের গল্পই ভালোবাসে’

বিশ্বকাপে ভরাডুবিতে অজি ক্রিকেটারদের পারফরম্যান্সের ময়নাতদন্তের ঘোষণা

শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬ বছরের অপেক্ষা ফুরাল জিম্বাবুয়ের

১৬ বছরে যা পারেনি, জিম্বাবুয়ে আজ কি সেটা করতে পারবে

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

বিশ্বকাপে ভরাডুবির পর অলিম্পিক নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

বিসিবির কাছ থেকে কোটি টাকা বুঝে পেলেন নাঈম শেখ

ভারত-দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্ডিজও

‘ভারতকে আমাদের সময়েই পাকিস্তান হারাতে পেরেছে, আপনারা তো পারেননি’