হোম > খেলা > ক্রিকেট

শেষ ম্যাচেও বাংলাদেশের একই দল

ক্রীড়া ডেস্ক    

তৃতীয় টি-টোয়েন্টির দলে কোনো পরিবর্তন আনা হয়নি। ছবি: বিসিবি

দেখতে দেখতে শেষভাগে চলে এসেছে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ। তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি হয়ে গেছে। আগামীকাল সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। তবে শেষ টি-টোয়েন্টির দলে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ।

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টির জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম দুই টি-টোয়েন্টির জন্য যে দল দেওয়া হয়েছিল, শেষ টি-টোয়েন্টির জন্যও একই দল বিসিবি ঘোষণা করেছে। লিটন দাসের নেতৃত্বাধীন দলে পেস বোলিং লাইনআপে চার স্বীকৃত পেসার শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলাইনের সঙ্গে আছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন। তানজিম সাকিবেরও ক্যামিও ইনিংস খেলার সামর্থ্য রয়েছে।

দুই স্বীকৃত স্পিনার নাসুম আহমেদ ও রিশাদ হোসেনের পাশাপাশি শামীম হোসেন পাটোয়ারী ও সাইফ হাসানের খণ্ডকালীন স্পিনও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। টপ অর্ডারে তানজিদ হাসান তামিম ও সাইফের সঙ্গে আছেন লিটন। একই সঙ্গে লিটন উইকেটরক্ষকের দায়িত্বও পালন করবেন।

প্রথম টি-টোয়েন্টির একাদশে সুযোগ পাননি নাসুম আহমেদ, সাইফ উদ্দিন, সাকলাইন ও নুরুল হাসান সোহান। যাঁদের মধ্যে সাকলাইন এবারই প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ডাক পেয়েছেন।

চট্টগ্রামে ২৭ এপ্রিল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। কিন্তু গত পরশু দ্বিতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত হওয়ায় এখন নিউজিল্যান্ডের সামনে সিরিজে সমতায় ফেরার সুযোগ তৈরি হয়েছে। সিরিজ জিততে হলে বাংলাদেশকে শেষ টি-টোয়েন্টি জিততেই হবে। মিরপুরে আগামীকাল বেলা ২টায় শুরু হবে তৃতীয় টি-টোয়েন্টি।

তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের দল

লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান (সহ- অধিনায়ক), শামীম হোসেন, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, মোহাম্মদ সাইফ উদ্দিন, আব্দুল গাফফার সাকলাইন।

জিম্বাবুয়ের বিপক্ষে লিটনের বদলি নিল বাংলাদেশ

বাংলাদেশকে অনায়াসে ধবলধোলাই করল অস্ট্রেলিয়া

একাই খেললেন হৃদয়, টেনেটুনে ১০০ পেরোল বাংলাদেশ

ধবলধোলাই এড়ানোর ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে জয়ের ধারায় জ্যোতিরা

সিরিজ হারা বাংলাদেশের সামনে এবার মান বাঁচানোর লড়াই

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

পরীক্ষা-নিরীক্ষার নামে তামাশা বন্ধ হোক, বিসিবিকে ইমরুল

হারের দায় ইমন-সাইফকে দিলেন হৃদয়

জয়ের আশা জাগিয়েও হারল বাংলাদেশ, সিরিজ অস্ট্রেলিয়ার