হোম > খেলা > ক্রিকেট

শখের গাড়ি কেন বিক্রি করলেন কোহলি 

শখের বশে বা আবেগপ্রবণ হয়ে কেনাকাটার অভ্যাস অনেকেরই আছে। কারও শখ নতুন সংস্করণের কোনো ফোন, কেউ আবার নিত্য-নতুন বাইক কিনতে পছন্দ করেন। পছন্দের গাড়ি দেখলে তেমনি নিজেকে সামলে রাখতে পারতেন না বিরাট কোহলি। সেই কোহলিই এবার নিজের গাড়ি বিক্রি করে দিয়েছেন। 

৩১ মার্চ শুরু হওয়া আইপিএলের আগে ‘আরসিবি বোল্ড ডায়েরিজ’ নামের একটি অনুষ্ঠানে এমনটাই বলছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা ক্রিকেটার বিরাট কোহলি। অনুষ্ঠানের সঞ্চালক কোহলিকে প্রশ্ন করেন, কোনো কিছু না ভেবেই যে গাড়ি কেনা হয় তার কতটুকু ব্যবহার করা হয়। প্রশ্নের উত্তরে ভারতীয় এই ব্যাটার বলেছেন, ‘আমার অধিকাংশ গাড়ি শখের বশে কেনা এবং এই গাড়ীগুলো খুব কমই ব্যবহার করা হত। আমার কাছে মনে হচ্ছিল, তা একেবারে অর্থহীন। তাই নিতান্ত যে গাড়ির প্রয়োজন আছে, সেগুলো ছাড়া অধিকাংশ গাড়ি আমি বিক্রি করে দিয়েছি। আমি মনে করি, এটি বড় বা পরিণত হওয়ার অংশ।’ গত বছর জুনে ভারতেরই সংবাদমাধ্যম জানিয়েছিল, কোহলির গ্যারেজে গাড়ি ১২ টি।

কোহলির সংগ্রহে বেশ বিলাসবহুল গাড়ি আছে। এরমধ্যে অডি আরএস ৫, যার দাম ১ কোটি ১০ লাখ রুপি। এ ছাড়া রেঞ্জ রোভার, বেন্টলি, রেনল্টের গাড়িও আছে তাঁর। ভারতের বিভিন্ন বিখ্যাত স্থানে ভ্রমণের অভিজ্ঞতা আছে। নিজের পছন্দের জায়গা প্রসঙ্গে তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমরা উত্তরাখণ্ডে ভ্রমন করি। আমি একবারে বিমোহিত হয়ে গিয়েছিলাম। খুবই সুন্দর এবং শান্তিপূর্ণ জায়গা।’

শেষ ম্যাচে ২০০ করে জিতেছে আফগানরা

‘সবাই আন্ডারডগের গল্পই ভালোবাসে’

বিশ্বকাপে ভরাডুবিতে অজি ক্রিকেটারদের পারফরম্যান্সের ময়নাতদন্তের ঘোষণা

শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬ বছরের অপেক্ষা ফুরাল জিম্বাবুয়ের

১৬ বছরে যা পারেনি, জিম্বাবুয়ে আজ কি সেটা করতে পারবে

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

বিশ্বকাপে ভরাডুবির পর অলিম্পিক নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

বিসিবির কাছ থেকে কোটি টাকা বুঝে পেলেন নাঈম শেখ

ভারত-দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্ডিজও

‘ভারতকে আমাদের সময়েই পাকিস্তান হারাতে পেরেছে, আপনারা তো পারেননি’