হোম > খেলা > ক্রিকেট

নানা হলেন শহিদ আফ্রিদি

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত শাহিন শাহ আফ্রিদি। এর মধ্যে সুখবর পেলেন পাকিস্তানি পেসার। প্রথম সন্তানের বাবা হয়েছেন তিনি। আজ খবরটি নিশ্চিত করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ। 

শাহিন ও তাঁর স্ত্রী আনশা আফ্রিদির ঘর আলোকিত করে এসেছে একটি পুত্রসন্তান। সন্তানের নাম রাখা হয়েছে আলী ইয়ার। বাবা হওয়ায় সতীর্থদের কাছ থেকে শুভেচ্ছা পেয়েছেন শাহিন। ভক্ত-সমর্থকেরাও  সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে অভিনন্দন জানিয়েছেন। 

সেই সঙ্গে প্রথমবার নানা হলেন শহিদ আফ্রিদি। তাঁর বড় কন্যা আনশার সঙ্গে গত বছরের ফেব্রুয়ারিতে সংসার পাতেন শাহিন। প্রথমবার ছেলের মুখ দেখতে আগামীকাল প্রথম টেস্টের পঞ্চম ও শেষ দিন শেষে রাতে রাওয়ালপিন্ডি ছেড়ে করাচির উদ্দেশ্য রওনা দেবেন ২৪ বছর বয়সী তারকা। 

৩০ আগস্ট রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে পাকিস্তান। সেই টেস্টের আগেই সতীর্থদের সঙ্গে যোগ দেবেন শাহিন।

স্ত্রীকে দিনের পর দিন না খাইয়ে রাখতেন ভারতের এই ক্রিকেটার

পাকিস্তানকে কোন কৌশলে ঘায়েল করতে যাচ্ছে বাংলাদেশ

‘স্বার্থপর’ খেলার অভিযোগ নিয়ে কী বলছেন মিরাজ

অস্ট্রেলিয়ার বিদায়, ইতালির ক্রিকেটে আগমনসহ আর কী কী দেখা গেছে বিশ্বকাপে

আইপিএলে এবার নতুন দায়িত্বে হেইডেন

বিশ্বকাপ জিতে মোটা অঙ্কের পুরস্কার পেল ভারত

বিশ্বকাপের মাঝপথে স্যামসনের একাদশে ফেরার রহস্য কী

ইরান যুদ্ধে স্থগিত হতে পারে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ

বিশ্বকাপের সেরা একাদশে ভারতের চারজন, নেই নিউজিল্যান্ডের কেউ

ভারতের বিশ্বকাপ জয়ী কোচকে নিয়োগ দিল শ্রীলঙ্কা