হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানের ধবলধোলাই এড়ানোর ম্যাচে শাদাবের রেকর্ড

আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরে টি-টোয়েন্টি সিরিজ আগেই খুইয়েছিল পাকিস্তান। শারজায় গতকাল তৃতীয় টি-টোয়েন্টি ছিল পাকিস্তানের কাছে ধবলধোলাই এড়ানোর ম্যাচ। অধিনায়ক শাদাব খানের অলরাউন্ড নৈপুণ্যে শেষ টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে হেসেখেলে হারায় পাকিস্তান। ধবলধোলাই এড়ানোর ম্যাচে রেকর্ডও গড়েছেন শাদাব।

শারজায় গতকাল সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় পাকিস্তান। ২০ ওভারে ৭ উইকেটে ১৮২ রান করে শাদাবের দল। ৭ নম্বরে নেমে ১৭ বলে ২৮ রান করেন শাদাব। বোলিংয়ে ৪ ওভারে ১৩ রান দিয়ে ৩ উইকেট নেন পাকিস্তান অধিনায়ক। পাকিস্তানি বোলারদের মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট এখন শাদাবের। এই রেকর্ডে শহীদ আফ্রিদিকে ছাড়িয়ে গেলেন শাদাব। 

পাকিস্তানি বোলারদের মধ্যে টি-টোয়েন্টিতে ১০১ উইকেট নিয়ে শীর্ষে শাদাব। দ্বিতীয় স্থানে থাকা শহীদ আফ্রিদির উইকেট ৯৭। ৮৫ উইকেট নিয়ে যৌথভাবে তৃতীয় সাইদ আজমল ও উমর গুল। 

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট নেওয়া পাকিস্তানের শীর্ষ পাঁচ বোলার : 
শাদাব খান: ১০১ উইকেট
শহীদ আফ্রিদি: ৯৭ উইকেট
সাইদ আজমল: ৮৫ উইকেট
উমর গুল: ৮৫ উইকেট
হারিস রউফ: ৭২ উইকেট

শেষ ম্যাচে ২০০ করে জিতেছে আফগানরা

‘সবাই আন্ডারডগের গল্পই ভালোবাসে’

বিশ্বকাপে ভরাডুবিতে অজি ক্রিকেটারদের পারফরম্যান্সের ময়নাতদন্তের ঘোষণা

শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬ বছরের অপেক্ষা ফুরাল জিম্বাবুয়ের

১৬ বছরে যা পারেনি, জিম্বাবুয়ে আজ কি সেটা করতে পারবে

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

বিশ্বকাপে ভরাডুবির পর অলিম্পিক নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

বিসিবির কাছ থেকে কোটি টাকা বুঝে পেলেন নাঈম শেখ

ভারত-দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্ডিজও

‘ভারতকে আমাদের সময়েই পাকিস্তান হারাতে পেরেছে, আপনারা তো পারেননি’