একবার ডানে ঝুঁকে দুই হাত ওপরে তুলছেন হাসান আলী, আরেকবার বামের দিকে ঝুঁকে। আর তিনি যা করছেন তাঁকে অনুসরণ করছেন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজির) গ্যালারির একাংশের দর্শকেরা!
এখানেই শেষ নয়, নাচের ভঙ্গিতে কোমরে হাত রেখে একবার বাম পায়ে দাঁড়াচ্ছেন তো আরেকবার ডান পায়ে। আর হাসান আলী যা করছেন, ঠিক তেমনটাই করছেন এমসিজির দর্শকেরা।
তবে আলীর আগেও টেস্টের দ্বিতীয় দিন দর্শক মাতিয়েছেন ট্রাভিস হেড। অস্ট্রেলীয় এই ব্যাটার অবশ্য নাচেননি। সেদিন বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার ফাঁকে একবার ডান দিকে আরেকবার বামদিকে ঝুঁকে স্ট্রেচিং করছিলেন। তাই অনুসরণ করেছিলেন, তাঁর পেছনে থাকা দর্শকেরাও।