হোম > খেলা > ক্রিকেট

ডান চোখের দৃষ্টিশক্তি হারানোর পর্যায়ে ইমরান খান, হৃদয় ভাঙছে ওয়াসিম আকরামের

ক্রীড়া ডেস্ক    

ইমরান খান ও ওয়াসিম আকরাম। ফাইল ছবি

পাকিস্তানের বিশ্বকাপজয়ী কিংবদন্তি অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্যের অবনতি হচ্ছে। এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তি মাত্র ১৫ শতাংশ অবশিষ্ট রয়েছে এবং তাঁর একজন চক্ষু বিশেষজ্ঞের মাধ্যমে জরুরি পরীক্ষা প্রয়োজন। এরপর আদালত প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বাধীন সরকারকে ১৬ ফেব্রুয়ারির মধ্যে জেলে থাকা ইমরান খানের পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করার নির্দেশ দেন।

তা শুনেই মন ঘাবড়ে ওঠে পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের। কিংবদন্তি এই পেসারের গড়ে ওঠা যে ইমরানের হাত ধরেই। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক আবেগঘন পোস্টে ওয়াসিম আকরাম লেখেন, ‘আমাদের অধিনায়ক ইমরান খানের স্বাস্থ্য সমস্যার কথা শুনে হৃদয় ভেঙে যাচ্ছে। আমি আন্তরিকভাবে আশা করি কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে নেবে এবং তাঁর জন্য সম্ভাব্য সেরা চিকিৎসার ব্যবস্থা করবে। তাঁর দ্রুত আরোগ্য এবং পূর্ণ সুস্থতা কামনা করছি।’

সেই প্রতিবেদনে আরও জানানো হয়, ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত ইমরান খানের উভয় চোখের দৃষ্টিশক্তি স্বাভাবিক ছিল, কিন্তু পরবর্তীতে তিনি ক্রমাগত ঝাপসা দেখা শুরু করেন। যা শেষ পর্যন্ত ডান চোখের দৃষ্টিশক্তি প্রায় সম্পূর্ণ হারানোর পর্যায়ে পৌঁছায়। পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের একজন চক্ষু বিশেষজ্ঞ জানান, ইমরান খানের চোখে রক্ত জমাট বাঁধার কারণে মারাত্মক ক্ষতি হয়েছে বলে শনাক্ত করেছেন।

জিম্বাবুয়ের কাছে বাজে হারে সিরিজ শুরু করল বাংলাদেশ

স্বীকৃতির সঙ্গে আইসিসিতে শীর্ষ পদও পেলেন তামিম

বিশ্বকাপের ফরম্যাট বদলাল আইসিসি

জিম্বাবুয়ের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ, তিন বছর পর ফিরলেন ইয়াসির

প্রত্যাবর্তন রাঙিয়ে মাসসেরার তালিকায় মোসাদ্দেক

ম্যাককালামকে ছাঁটাইয়ে শেষ হলো ইংল্যান্ডের বাজবল অধ্যায়

শেষ ওয়ানডে জিতে মিরাজ বললেন, আমরা অনেক কিছু শিখেছি

সিরিজ খুইয়ে মিরাজদের জয়ে ফেরা

ধবলধোলাই এড়ানোর ম্যাচেও ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজ হারের পর শাস্তি পেল বাংলাদেশ