হোম > খেলা > ক্রিকেট

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বাংলাদেশের বিপক্ষে খেলা পেসার 

২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতে বাংলাদেশ। দুই বছর আগের সেই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে আকবর আলী-শরীফুল ইসলামদের বিপক্ষে খেলেছেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার মন্ডলি খুমালোও। ৩ ওভারে ২২ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি। সেই খুমালো এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।

নর্থ পেথারটন ক্রিকেট ক্লাবের হয়ে পেশাদার লিগ খেলতে সম্প্রতি ইংল্যান্ডে যান খুমালো। সেখানে দুষ্কৃতকারীদের হামলার শিকার হয়ে কোমায় চলে গেছেন ২০ বছর বয়সী পেসার। 

নর্থ পেথারটন কর্তৃপক্ষ জানিয়েছে, ছেলের পাশে থাকতে খুমালোর মাকে দক্ষিণ আফ্রিকা থেকে নিয়ে আসার ব্যবস্থা করছে ক্লাব কর্তৃপক্ষ। তাঁর মা এই মুহূর্তে ডারবানের উমলাজিতে আছেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ব্রিস্টলের একটি পানশালার বাইরে হামলার শিকার হন খুমালো। দলের সঙ্গে জয় উদ্‌যাপন করতে তিনি সেখানে গিয়েছিলেন। ঘটনার পর অচেতন খুমালোকে দ্রুত হাসপাতালে নিয়ে যান জরুরি সেবা সংস্থার কর্মীরা। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তিনি এখন কোমায় আছেন। 

একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছিল পুলিশ। তাঁর বয়স ২৭ বছর। তদন্তের স্বার্থে ওই ব্যক্তির নাম জানানো হয়নি। জিজ্ঞাসাবাদের পর তাঁকে ছেড়েও দেওয়া হয়েছে।

প্রথম শ্রেণির ক্রিকেটে গত বছর অভিষেক হয়েছে খুমালোর। প্রাদেশিক দল কাওয়াজুলু-নাটালের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছেন তিনি। দলটির হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিটের সঙ্গে চুক্তিও আছে তাঁর।

খেলা সম্পর্কিত আরও পড়ুন:

গিলের রেকর্ড ভেঙে ব্রুকের দ্রুততম ডাবল সেঞ্চুরি

জিম্বাবুয়ে-আফগানিস্তান সিরিজে ব্যর্থ বাংলাদেশের চোখ এবার দক্ষিণ আফ্রিকাতে

নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়ে জিতল ভারত

অভিষেকেই আইসিসির ‘সন্দেহের’ তালিকায় বাংলাদেশের আলিস

শাস্তি পেলেন বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়া অস্ট্রেলিয়ার ক্রিকেটার

বিদায় বলার পথে অ্যান্ডারসন

বাংলাদেশকে আগলে রাখলেন আফগানিস্তানের কোচ

সোহান-শামীমদের ছাড়পত্র না দেওয়ায় বিসিবির ওপর ক্ষুব্ধ আবুধাবির ফ্র্যাঞ্চাইজি

কীভাবে দুর্দশা কাটিয়ে উঠবে বাংলাদেশ

আফগানদের কাছে হেরে বাংলাদেশের বিদায়