হোম > খেলা > ক্রিকেট

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ

ক্রীড়া ডেস্ক    

ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ৯ জুন। ছবি: ক্রিকইনফো

বাংলাদেশ সফরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে লড়াই শুরু করবে দুই দল। এই সিরিজের জন্য আজ টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ২০০ টাকায় মাঠে বসে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের ম্যাচ দেখা যাবে।

ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বিসিবির ঘোষিত মূল্য তালিকা অনুযায়ী, ইস্টার্ন গ্যালারিতে বসে ম্যাচ উপভোগ করতে খরচ হবে ২০০ টাকা। এ ছাড়া শহীদ আবু সাঈদ স্ট্যান্ড এবং নর্দার্ন গ্যালারির টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা।

ক্লাব হাউজের আওতাধীন শহীদ মুশতাক আহমেদ ও শহীদ জুয়েল স্ট্যান্ডে খেলা দেখতে দর্শকদের খরচ করতে হবে ৬০০ টাকা। কর্পোরেট ব্লকের ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ, ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ এবং ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ স্ট্যান্ডের টিকিটের দাম রাখা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। সবচেয়ে বেশি মূল্য নির্ধারণ করা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের জন্য। এই স্ট্যান্ডে বসে ম্যাচ দেখতে গুনতে হবে ২ হাজার ৫০০ টাকা।

টিকিট বিক্রির ক্ষেত্রেও আগের কয়েকটি সিরিজের ধারা বজায় রেখেছে বিসিবি। দর্শকদের জন্য কোনো অফলাইন বিক্রয় ব্যবস্থা রাখা হয়নি। ফলে ম্যাচ দেখতে আগ্রহীদের অনলাইনের মাধ্যমেই টিকিট সংগ্রহ করতে হবে। বিসিবির নির্ধারিত ওয়েবসাইট থেকে ইতোমধ্যে টিকিট বিক্রি শুরু হয়েছে।

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ৯, ১১ ও ১৪ জুন। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে ১৭, ১৯ ও ২১ জুন। ম্যাচগুলোর ভেন্যু চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম।

এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড তাহলে কে গড়তে যাচ্ছেন

অস্ট্রেলিয়ায় কঠিন পরিস্থিতি উতরে সেঞ্চুরির গল্প শোনালেন মিরাজ

ধবলধোলাই এড়িয়ে সুখবর পেল পাকিস্তান

বৃষ্টিতে ভেসে গেল আয়ারল্যান্ডের সরাসরি বিশ্বকাপ খেলার স্বপ্ন

‘ডারউইনের কন্ডিশন বাংলাদেশের মতো হতে পারে’

প্রস্তুতি ম্যাচে মিরাজের সেঞ্চুরি, বাকিরা কেমন করলেন

সিরিজ বাঁচিয়ে ইমরান-আকরামদের পাশে বাবর

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রচার স্কুলে-স্কুলে

সাকিবের সঙ্গে কী কথা হয়েছে হৃদয়ের