হোম > খেলা > ক্রিকেট

কোহলিদের ‘যন্ত্রণা’ কমালেন আরসিবির মেয়েরা

ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—বহু ক্লিশে এই প্রবাদবাক্যের সঙ্গে বিরাট কোহলির বেশ ভালোই পরিচিতি। আইপিএলে তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) একাধিকবার ফাইনালে উঠেও শিরোপা ছোঁয়া হয়নি। ছেলেরা না পারলেও মেয়েদের আইপিএলে আরসিবি দলটি ঘুচিয়েছে শিরোপাখরা। নিজেদের প্রথম ফাইনালেই বাজিমাত করেছে স্মৃতি মান্ধানা-এলিস পেরির আরসিবি। 

ছেলেদের আইপিএল শুরু হয়েছে ২০০৮ সাল থেকে। শুরু থেকে এখন পর্যন্ত আরসিবির হয়ে খেলছেন কোহলি। প্রথম মৌসুমে আট দলের মধ্যে সাত নম্বরে থেকে শেষ করলেও আরসিবি দ্বিতীয় মৌসুমে শিরোপার কাছাকাছি পৌঁছে যায়। তবে ডেকান চার্জার্সের কাছে ৬ রানে হেরে স্বপ্নভঙ্গ হয় কোহলি-রস টেলর-রাহুল দ্রাবিড়দের নিয়ে গড়া আরসিবির। এদিক থেকে একটু মিল খুঁজে পাওয়া যায় নারী প্রিমিয়ার লিগের (ডব্লুপিএল)। গতবার শুরু হওয়া টুর্নামেন্টের প্রথম মৌসুমে পাঁচ দলের মধ্যে চার নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করে আরসিবি। এবার তারা দ্বিতীয় মৌসুমেই উঠে যায় ফাইনালে। 

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গত রাতে দ্বিতীয় ডব্লুপিএলের ফাইনালে আরসিবির প্রতিপক্ষ ছিল দিল্লি ক্যাপিটালসের নারী দল। ১১৩ রানে দিল্লিকে অলআউট করে শিরোপা জয়ের পথে অনেকটাই এগিয়ে যায় আরসিবি। রান তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়েনি ঠিকই। তবে অতটা সহজেও জয়টা আসেনি। ৮ উইকেটের জয় এসেছে ৩ বল বাকি রেখে। ২০ তম ওভারের তৃতীয় বলে অরুন্ধতি রেড্ডিকে চার মেরে আরসিবিকে শিরোপা জয়ের স্বাদ পাইয়ে দেন রিচা ঘোষ।

আইসিসির মাসসেরার পুরস্কার পেলেন মুশফিক

দেড় যুগ পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে লিটনের বদলি নিল বাংলাদেশ

বাংলাদেশকে অনায়াসে ধবলধোলাই করল অস্ট্রেলিয়া

একাই খেললেন হৃদয়, টেনেটুনে ১০০ পেরোল বাংলাদেশ

ধবলধোলাই এড়ানোর ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে জয়ের ধারায় জ্যোতিরা

সিরিজ হারা বাংলাদেশের সামনে এবার মান বাঁচানোর লড়াই

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

পরীক্ষা-নিরীক্ষার নামে তামাশা বন্ধ হোক, বিসিবিকে ইমরুল