হোম > খেলা > ক্রিকেট

বিসিএলে হৃদয়ের শতকের দিনে তামিমের ৯২, সাব্বিরের ঝোড়ো ফিফটি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

উত্তরাঞ্চলের তাওহীদ হৃদয় ১০২ রান করে আউট হন। ছবি : সংগৃহীত

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বিসিএল ওয়ানডের ম্যাচে মধ্যাঞ্চলের বোলারদের তুলোধোনা করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩২২ রানের বিশাল পুঁজি গড়েছে উত্তরাঞ্চল। তাওহীদ হৃদয়ের সেঞ্চুরির দিনে তানজিদ তামিম অল্পের জন্য হাতছাড়া করেছেন শতক। ঝোড়ো ব্যাটিংয়ে ফিফটি করেন সাব্বির রহমান।

টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি উত্তরাঞ্চলের। দলীয় মাত্র ৯ রানেই সাজঘরে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৪)। অন্যপ্রান্তে লিটন কুমার দাস তো রানের খাতাই খুলতে পারেননি। দ্রুত ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে শান্তর দল, ঠিক তখনই ব্যাট হাতে জ্বলে ওঠেন তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়।

তৃতীয় উইকেটে এই দুই ব্যাটারের ১৩৫ রানের জুটি ম্যাচে উত্তরাঞ্চলকে শক্ত ভিত গড়ে দেয়। সেঞ্চুরির খুব কাছে গিয়েও ব্যক্তিগত ৯২ রানে থামেন তামিম। তাঁর ৯২ বলে ৯২ রানের ইনিংসটিতে ছিল ৯টি চার ও ৪টি ছক্কা।

তামিম না পারলেও সেঞ্চুরি করতে ভুল করেননি তাওহীদ হৃদয়। ধীরস্থির ব্যাটিংয়ে তুলে নেন দুর্দান্ত এক সেঞ্চুরি। ১১২ বলে ১০২ রান করে যখন তিনি আউট হন, ততক্ষণে উত্তরাঞ্চল বড় সংগ্রহের পেয়ে গেছে। হৃদয়ের ইনিংসে ছিল ৮টি চারের মার।

মাঝপথে আকবর আলী (২২) দ্রুত ফিরলে ক্রিজে আসেন অভিজ্ঞ সাব্বির রহমান। উইকেটে এসেই মারমুখী ভঙ্গিতে ব্যাট চালাতে থাকেন তিনি। মাত্র ৫১ বলে খেলেন ৭৩ রানের এক ‘টর্নেডো’ ইনিংস। ৫টি বিশাল ছক্কা ও ৩টি চারে তার স্ট্রাইক রেট ছিল ১৪৩-এর উপরে। সাব্বিরের এই ঝড়ো ব্যাটিংই উত্তরাঞ্চলের রান ৩০০ পার করে দেয়।

মধ্যাঞ্চলের বোলারদের মধ্যে উজ্জ্বল ছিলেন কেবল আবু হায়দার রনি। ৫৯ রান খরচায় তিনি শিকার করেন ৪টি উইকেট। এছাড়া রিপন মণ্ডল ২টি এবং পেসার তাসকিন আহমেদ পান ১টি উইকেট।

যুদ্ধে সৌদিতে আটকা মুশফিক, ঢাকায় ফেরার আকুতি

জিসানের সেঞ্চুরিতে অবিশ্বাস্য জয় মধ্যাঞ্চলের

৬৭ বছর পর কাশ্মীরের ইতিহাস

রমজানের রহমতে সেমিফাইনালে যেতে পারে পাকিস্তান

আইসিসির মাসসেরা হলেন বাংলাদেশের ক্রিকেটার

শ্রীলঙ্কার প্রধান কোচের দায়িত্ব ছাড়ছেন জয়সুরিয়া

‘হয়তো ভারতের বিমানে চড়ব অথবা নিউজিল্যান্ডের’

লজ্জার রেকর্ড গড়া বাটলারই ব্রুকের কাছে ‘সর্বকালের সেরা’

সেমিফাইনালে যেতে পাকিস্তানের সামনে যে সমীকরণ

মাঠে নামবে পাকিস্তান-শ্রীলঙ্কা, তাকিয়ে নিউজিল্যান্ড