হোম > খেলা > ক্রিকেট

সাকিবের মামলার সঙ্গে আমিনুলের তুলনা করলেন আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হত্যা মামলার আসামি সাকিব আল হাসানকে নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা চারদিকে। তিনি অবশ্য কঠিন সময়ে সতীর্থ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) পাশে পাচ্ছেন। বিসিবি তাঁকে আইনি সহায়তা দেওয়ারও আশ্বাস দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলও আশ্বস্ত করছেন সাকিবকে। 

সচিবালয়ে আজ আসিফ নজরুল সংবাদমাধ্যমের সাকিবকে নিয়ে প্রশ্নের উত্তর দিতে গিয়ে বাংলাদেশের ২০০৩ সাফজয়ী গোলরক্ষক আমিনুলের কথা এনেছেন। সাকিব ও আমিনুলের ক্যারিয়ারেরও তুলনা করেছেন আসিফ নজরুল। আইন উপদেষ্টা বলেছেন, ‘এটাও আওয়ামী লীগই তো শুরু করেছে, তাই না? সাকিব তো আর রাষ্ট্রের জন্য কিছু নিয়ে আসেনি। সে নিজেই অনেক কিছু অর্জন করেছে। আমিনুল তো রাষ্ট্রের জন্য পুরস্কার নিয়ে এসেছিল। জাতীয় দলের অধিনায়ক ছিল। আমিনুলকে তো জেলে পাঠানো হয়েছিল। সাকিবের বিরুদ্ধে শুধুই মামলা হয়েছে।’

মামলার কারণে সাকিব যেন ভোগান্তিতে না পড়েন, সেটাও খেয়াল রাখা হবে বলে জানিয়েছেন আসিফ নজরুল। আইন উপদেষ্টা বলেন, ‘এটা পুলিশ প্রশাসনের ব্যাপার। আমাদের যতটুকু বলার চেষ্টা করেছি। মামলা বা এফআইআর (প্রাথমিক তথ্য) হওয়া মানেই সে গ্রেপ্তার না। আমার বিশ্বাস, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে। অতি উৎসাহী হয়ে যাতে কেউ গ্রেপ্তার না করতে যায় (সাকিবকে)। আশা করি সাকিবকে গ্রেপ্তার করা হবে না।’

সাকিবকে নিয়ে আসিফ নজরুলের এই মন্তব্যের পর ফেসবুকে তাঁর ২০১৭ সালের একটি স্ট্যাটাস সামনে এনেছেন অনেকে। ২০১৭ সালে অস্ট্রেলিয়াকে মিরপুর টেস্টে হারিয়ে দেওয়ার পর সাকিববকে নিয়ে আসিফ নজরুল লিখেছিলেন, ‘সেরা শুধু সাকিব। কতবার যে শুনি সাকিবের চেয়ে এ ভালো ব্যাটার, সাকিবের চয়ে সে ভালো বোলার। আসল কথা হচ্ছে সাকিবের ধারেকাছে কেউ নেই বাংলাদেশে।’

শেষ ম্যাচে ২০০ করে জিতেছে আফগানরা

‘সবাই আন্ডারডগের গল্পই ভালোবাসে’

বিশ্বকাপে ভরাডুবিতে অজি ক্রিকেটারদের পারফরম্যান্সের ময়নাতদন্তের ঘোষণা

শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬ বছরের অপেক্ষা ফুরাল জিম্বাবুয়ের

১৬ বছরে যা পারেনি, জিম্বাবুয়ে আজ কি সেটা করতে পারবে

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

বিশ্বকাপে ভরাডুবির পর অলিম্পিক নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

বিসিবির কাছ থেকে কোটি টাকা বুঝে পেলেন নাঈম শেখ

ভারত-দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্ডিজও

‘ভারতকে আমাদের সময়েই পাকিস্তান হারাতে পেরেছে, আপনারা তো পারেননি’