হোম > খেলা > ক্রিকেট

মেয়েদের ভারত-পাকিস্তান ম্যাচেও আম্পায়ারিং বিতর্ক 

ছেলেদের ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচে আম্পায়ারিং নিয়ে প্রশ্ন ওঠে প্রায়ই। বৈশ্বিক টুর্নামেন্টে আম্পায়ারদের বিরুদ্ধে ভারতের সঙ্গে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ ভিন্ন এক মাত্রা যোগ করে। এবারের নারী বিশ্বকাপেও ভারত-পাকিস্তান ম্যাচের আম্পায়ারিং নিয়ে কথা উঠেছে। 

কেপটাউনের নিউল্যান্ডসে গতকাল ভারতের ব্যাটিং ইনিংসের সপ্তম ওভারের ঘটনা। ওয়াইড, নো-বল ছাড়া ছয় বল করার পরেও বাড়তি এক বল করেন নিদা। নিদার সেই অতিরিক্ত বল থেকে চার মারেন জেমিমা রদ্রিগেজ। ৭ বলের ওভারের স্ক্রিনশট নিয়ে হারুন নামের একজন টুইট করেছেন, ‘প্রত্যেকবার ভারত যখন পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে খেলে, আম্পায়াররা সব সময়ই ভারতের পক্ষ নেয়। পাকিস্তানকে আজ ৭ বলের ওভার করতে হয়েছে। আর অতিরিক্ত বল থেকে চার এসেছে। খুবই অদ্ভুত বিষয়।’

এর আগে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের আম্পায়ারিং নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সেই ম্যাচে ভারতের ইনিংসের শেষ ওভারে বোলিং করেন মোহাম্মদ নওয়াজ। ওভারের চতুর্থ বলে বিরাট কোহলিকে ফুলটস বল দেন নওয়াজ। কোহলি সেই বল শট করার সঙ্গে সঙ্গেই লেগ আম্পায়ার মারাইস এরাসমাসকে নো-বলের সংকেত দেন। রড টাকার ও এরাসমাস সিদ্ধান্ত নিয়ে বলটিকে নো-বল ডাকেন। এই ঘটনার ব্যাপারে তখন ওয়াকার ইউনিস বলেছিলেন, ‘বিরাট কোহলি অবশ্যই বড় নাম। সে কারণে আম্পায়াররাও চাপে পড়ে যান।’

শেষ ম্যাচে ২০০ করে জিতেছে আফগানরা

‘সবাই আন্ডারডগের গল্পই ভালোবাসে’

বিশ্বকাপে ভরাডুবিতে অজি ক্রিকেটারদের পারফরম্যান্সের ময়নাতদন্তের ঘোষণা

শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬ বছরের অপেক্ষা ফুরাল জিম্বাবুয়ের

১৬ বছরে যা পারেনি, জিম্বাবুয়ে আজ কি সেটা করতে পারবে

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

বিশ্বকাপে ভরাডুবির পর অলিম্পিক নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

বিসিবির কাছ থেকে কোটি টাকা বুঝে পেলেন নাঈম শেখ

ভারত-দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্ডিজও

‘ভারতকে আমাদের সময়েই পাকিস্তান হারাতে পেরেছে, আপনারা তো পারেননি’