হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপে কি ওপেন করবেন হৃদয়

ক্রীড়া ডেস্ক    

নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ১০৯ রানের ইনিংস উপহার দেন হৃদয়। ছবি: বিসিবি

বিপিএলের চলতি পর্বে রংপুর রাইডার্সের হয়ে ওপেনিংয়ে নেমে ধারাবাহিকভাবে রান করছেন তাওহীদ হৃদয়। তবে টি–টোয়েন্টি বিশ্বকাপে তাঁকে দিয়ে ওপেনিং করানোর পরিকল্পনা নেই বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাসের। সবকিছু ঠিক থাকলে মিডল অর্ডারেই নামতে হবে হৃদয়কে।

রংপুরের হয়ে প্রথম ৬ ম্যাচে তিনে ব্যাট করতে নেমে ১০৬ রান করেন হৃদয়। এরপর দলের চাওয়াতে ব্যাটিং অর্ডারে পরিবর্তন এনে সবশেষ ৪ ম্যাচে ওপেনিং করতে নামেন। তাতেই বাজিমাত করেন তরুণ ব্যাটার। এক সেঞ্চুরি এবং ২ ফিফটিতে ২৭২ রান এনে দেন হৃদয়। সবশেষ আজ নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে দল জেতানোর পথে খেলেন ১০৯ রানের ইনিংস। গতকাল ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে তাঁর ব্যাট থেকে আসে ৬২ রান। এর আগে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ৯৭ রানের অপরাজিত ইনিংস উপহার দেন হৃদয়।

৩৭৮ রান নিয়ে রান সংগ্রাহকদের তালিকার শীর্ষে উঠে এসেছেন হৃদয়। টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ব্যাটিং পজিশন নিয়ে লিটনের সঙ্গে কী কথা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘লিটন ভাই এমন কোনো বার্তা আমাকে দেননি (বিশ্বকাপে কোন পজিশনে খেলতে হবে সেটা নিয়ে)। আমাকে যেটা বলেছেন যে, যদি সবকিছু ঠিক থাকে তুই বিশ্বকাপে মিডল অর্ডারেই খেলবি। চেষ্টা কর মিডলে খেললে তোর জন্য ভালো একটা অনুশীলন হবে। কারণ মিডলে খেলাটা একটু অন্যরকম খেলা। মিডলের খেলা এত সহজ না।’

একজন পেশাদার ক্রিকেটার হিসেবে যেকোনো পজিশনে খেলতে প্রস্তুত হৃদয়, ‘যখন দল আমাকে ওপেনিং করার সুযোগ দিয়েছে, আমি বলেছি কোনো সমস্যা নেই। কারণ নিজে থেকে মানসিকভাবে প্রস্তুত থাকি আমাকে যখন যেখানেই ব্যাট করতে হয় যেন অবদান রাখতে পারি। পেশাদার খেলোয়াড় হিসেবে সব জায়গায় খেলার অভ্যাস রাখা উচিত। সব জায়গায় কীভাবে মানিয়ে নেওয়া যায় সেটা খুব গুরুত্বপূর্ণ।’

দলের স্বার্থকেই সব সময় অগ্রাধিকার দেন হৃদয়। তিনি বলেন, ‘আমি যদি সত্যি বলি, আমার কাছে মনে হয় যে খেলোয়াড় হিসেবে আমাকে যেখানে সুযোগ দেবে, দলের চাহিদা যেখানে আমি সেখানেই প্রস্তুত। কারণ এটা তো দিন শেষে দলীয় খেলা। এটা তো আমার নিজের খেলা না।’

প্রেমিকাকে ২ কোটি ২০ লাখ টাকার মার্সিডিজ উপহার পান্ডিয়ার

বাংলাদেশে আইপিএল সম্প্রচারের চার বছরের চুক্তি বাতিল করল ভারতীয় প্রতিষ্ঠান

আফ্রিদি-রাজারা কেন হোটেল রুমে অতিথি এনেছিলেন

পিএসএলে বল টেম্পারিং বিতর্ক, শাস্তির মুখে মোস্তাফিজের সতীর্থ

লিগ আয়োজন করতে বিসিবিকে কোয়াবের চিঠি

চেন্নাইয়ের অপেক্ষা ফুরাচ্ছে আজ, প্রতিপক্ষ কারা

বিরল রেকর্ডে মোস্তাফিজদের পাশে এখন দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেটার

‘প্রতিপক্ষই ছিল না, বিসিবি নির্বাচনে তাহলে অনিয়ম কীভাবে হবে’

ইয়ুথ লিগের সূচি ঘোষণা বিসিবির, খেলা কোথায়

সংসদে বিসিবিকে নিয়ে কী বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী