হোম > খেলা > ক্রিকেট

টি-টোয়েন্টি দলেও ফিরলেন আফিফ 

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দুর্দান্ত পারফরম্যান্সের সুফলই যেন পাচ্ছেন আফিফ হোসেন ধ্রুব। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজের দলেও জায়গা পেয়েছেন আফিফ। 

আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের এই দলে ফিরেছেন আফিফ ও ইবাদত হোসেন চৌধুরী। আফিফ সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন মার্চে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে। এরপর সিরিজের তৃতীয় ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন তিনি। ছিলেন না ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজের দলেও। সর্বশেষ গত বছরের নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে খেলেন ইবাদত। 

আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় রিশাদ হোসেনের। তিনিও আছেন আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে। গত সিরিজের দল থেকে বাদ পড়েছেন জাকের আলী অনিক। ১৪ ও ১৬ জুলাই সিলেটে হবে বাংলাদেশ-আফগানিস্তান দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। 

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল: 
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন চৌধুরী, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন

শেষ ম্যাচে ২০০ করে জিতেছে আফগানরা

‘সবাই আন্ডারডগের গল্পই ভালোবাসে’

বিশ্বকাপে ভরাডুবিতে অজি ক্রিকেটারদের পারফরম্যান্সের ময়নাতদন্তের ঘোষণা

শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬ বছরের অপেক্ষা ফুরাল জিম্বাবুয়ের

১৬ বছরে যা পারেনি, জিম্বাবুয়ে আজ কি সেটা করতে পারবে

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

বিশ্বকাপে ভরাডুবির পর অলিম্পিক নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

বিসিবির কাছ থেকে কোটি টাকা বুঝে পেলেন নাঈম শেখ

ভারত-দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্ডিজও

‘ভারতকে আমাদের সময়েই পাকিস্তান হারাতে পেরেছে, আপনারা তো পারেননি’