হোম > খেলা > ক্রিকেট

আমিরাতে রানার্সআপ হয়েও ভক্তদের হৃদয় জিতলেন সাকিব

ক্রীড়া ডেস্ক    

ফাইনাল শেষে ভক্ত-সমর্থকদের সঙ্গে করমর্দন করেছেন সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের সীমানার ধারে বিজ্ঞাপন বোর্ডে তখন দুই দলের নাম বড় করে দেখা যাচ্ছে। ডেজার্ট ভাইপার্সের নামের পাশে লেখা চ্যাম্পিয়ন। প্রতিদ্বন্দ্বী এমআই এমিরেটসের পাশে লেখা রানার্সআপ। এই রানার্সআপ দলেরই যে অংশ সাকিব আল হাসান

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে ডেজার্ট ভাইপার্স-এমআই এমিরেটস ম্যাচটি দেখেছেন ২২ হাজারের বেশি দর্শক। ম্যাচ শেষে যখন রানার্সআপ এমআই এমিরেটসের ক্রিকেটাররা বের হয়ে যাচ্ছেন, ভক্ত-সমর্থকেরা তাঁদের উদ্দেশে হাত নেড়েছেন। সে সময় এক ভক্তের সঙ্গে করমর্দন করেছেন সাকিব। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের এই করমর্দনের ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।

আইএল টি-টোয়েন্টির ২০২৫-২৬ মৌসুমের ফাইনালটা অবশ্য ফাইনালের মতো হয়নি। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন এমআই এমিরেটসের অধিনায়ক কাইরন পোলার্ড। আগে ব্যাটিং পাওয়া ডেজার্ট ভাইপার্স ২০ ওভারে ৪ উইকেটে করেছে ১৮২ রান। জবাব দিতে নেমে ১৮.৩ ওভারে ১৩৬ রানে গুটিয়ে যায় এমআই এমিরেটস। ১৬তম ওভারের প্রথম বলে সাকিবকে ফিরিয়ে এমআই এমিরেটসের ইনিংসে ভাঙনের সূচনা করেন ডেজার্ট ভাইপার্সের স্পিনার উসমান তারিক। শেষ ২২ রানে ৬ উইকেট হারিয়ে শিরোপা খোয়াতে হয়েছে এমআই এমিরেটসকে।

শিরোপা নির্ধারণী ফাইনালে ২৭ বলে ৩ চারে ৩৬ রান করেন সাকিব। তিনি এমআই এমিরেটসের ইনিংস সর্বোচ্চ রানসংগ্রাহক। এর আগে বোলিংয়ে এক ওভারে ১০ রান দিয়েও কোনো উইকেট পাননি তিনি। ৫১ বলে ৮ চার ও ২ ছক্কায় ৭৬ রানের অপরাজিত ইনিংস খেলে ফাইনালসেরা হয়েছেন ডেজার্ট ভাইপার্সের অধিনায়ক স্যাম কারান। টুর্নামেন্ট সেরার পুরস্কারও পেয়েছেন তিনি। ৪৯.৬২ গড় ও ১৩৫.৪৯ স্ট্রাইকরেটে টুর্নামেন্ট সর্বোচ্চ ৩৯৭ রান করেছেন। ৮.৫১ ইকোনমিতে নিয়েছেন ৭ উইকেট।

সাকিব এবারের আইএল টি-টোয়েন্টিতে ৮ ম্যাচে ৬.১০ ইকোনমিতে নিয়েছেন ৬ উইকেট। এই টুর্নামেন্টে দুইবার ম্যাচসেরা হয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৪৬ বার ম্যাচসেরা হয়েছেন। গত রাতে ৪৬ রানে জিতে প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টি জিতল ডেজার্ট ভাইপার্স। এর আগে ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে চ্যাম্পিয়ন হয়েছিল গালফ জায়ান্টস, এমআই এমিরেটস ও দুবাই ক্যাপিটালস।

বিশ্বকাপে ভরাডুবিতে পাকিস্তানি ক্রিকেটারদের কঠিন শাস্তি

কাশ্মীরের ইতিহাস গড়ে ভারতীয় দলে কড়া নাড়ছেন নবি

অবশেষে দেশে মুশফিক

‘এটা আইপিএল না, মনে রাখুন এটা একটা বিশ্বকাপ’

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুললেন হেইডেন

সৌদি থেকে ফিরছেন মুশফিক, জানালেন কৃতজ্ঞতা

স্যামসন-ঝড়ে উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত

মধ্যপ্রাচ্যের যুদ্ধে ভারতে আটকা জিম্বাবুয়ে

শৈশবের কোচের মৃত্যুতে মাহমুদউল্লাহর আবেগী পোস্ট

বিয়ের দাওয়াত দিতে গিয়ে খালেদা জিয়ার কাছে তামিম যা শুনেছিলেন