হোম > খেলা > ক্রিকেট

নাহিদের প্রথম ৫ উইকেটের পর বাংলাদেশের লিড ২১১

৫ উইকেট নিয়ে ফিরছেন নাহিদ রানা। ছবি: সংগৃহীত

বোলিংয়ের পর ব্যাটিংয়েও দাপট দেখিয়েছে বাংলাদেশ। নাহিদ রানার তোপের পর সফরকারীরা কিংস্টন টেস্টের তৃতীয় দিন পার করেছে ২১১ রানের লিড নিয়ে। বাংলাদেশ তৃতীয় দিন পার করেছে ৫ উইকেটে ১৯৩ রান নিয়ে।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস থেমেছে ১৪৬ রানে। ক্যারিবীয় ব্যাটারদের বেশিক্ষণ টিকে থাকতে দেননি রানা। টেস্ট ক্যারিয়ারে প্রথমবার নিয়েছেন ৫ উইকেট। ২ উইকেট নিয়েছেন আরেক পেসার হাসান মাহমুদ।

উইন্ডিজকে কম রানে বেধে ফেলে ব্যাটিংটাও দারুণ করেছে বাংলাদেশ। তবে দ্বিতীয় ইনিংস শুরু করে চাপে পড়েছিল সফরকারী দল। স্কোরবোর্ড শূন্য থাকা অবস্থায় ইনিংসের পঞ্চম বলে জেইডেন সিলস ফিরিয়ে দেন ওপেনার মাহমুদুল হাসান জয়কে (০)। তবে সেই ধাক্কা কাবু করতে পারেনি বাংলাদেশকে।

তৃতীয় উইকেটে আরেক ওপেনার সাদমান ইসলামের (৪৬) সঙ্গে ৭০ রানের জুটি গড়েন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ (৪২)। তবে আশা জাগিয়েও দুজনে ফিফটি বঞ্চিত হয়েছেন। তার আগে ফেরেন শাহাদাত হোসেন দিপু। ইনিংস বড় করার চেষ্টা করেও পারেননি উইকেটরক্ষক লিটন দাস (২৫)। লিডটা বাড়িয়ে নিতে তাইজুল ইসলামকে (৯) আজ রাতে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামবেন জাকের আলী অনিক (২৯)।

উইন্ডিজের হয়ে ২ উইকেট নিয়েছেন শামার জোসেফ। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল ১৬৪ রান। দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ক্যারিবীয়রা।

জিম্বাবুয়ে সিরিজে কখন খেলতে পারবেন লিটন

হতাশার মাঝে সুখবর পেল বাংলাদেশ

চ্যাম্পিয়ন ভারতকে ধবলধোলাই করে আয়ারল্যান্ডের ইতিহাস

নিউজিল্যান্ড টেস্টের মাঝেই অবসরের ঘোষণা স্টোকসের

তামিমকে আজীবন সম্মাননা দিল এমসিসি

জিম্বাবুয়েতে প্রথম দিনেই বিপাকে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বাংলাদেশের বিদায়

তামিমের রেকর্ড ভাঙার অপেক্ষা বাড়ল মুশফিকের, বিপদে বাংলাদেশ

জিম্বাবুয়ের ভুলের সুযোগ কাজে লাগাচ্ছে বাংলাদেশ

জোড়া অভিষেকে ব্যাটিংয়ে বাংলাদেশ