হোম > খেলা > ক্রিকেট

কাল আইপিএল খেলতে যাচ্ছেন লিটন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ থেকে এবারই সর্বোচ্চ তিনজন ক্রিকেটার সুযোগ পেয়েছিলেন বিশ্বের জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএলে। তাঁরা হলেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও লিটন দাস।

বিসিবির টেস্ট খেলার কেন্দ্রীয় চুক্তিতে না থাকায় আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে হয়নি মোস্তাফিজের, যার ফলে ইতিমধ্যে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যোগ দিয়েছেন বাঁহাতি এই পেসার। তবে পারিবারিক কারণে আইপিএল ২০২৩ সংস্করণ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) সুযোগ পাওয়া সাকিব।

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট থাকার কারণে আইপিএলের শুরুতেই যেতে পারেননি লিটন। তবে গতকাল টেস্ট শেষ হওয়ায় ফ্র্যাঞ্চাইজি লিগটি মাতাতে আগামীকাল বিমানযোগে ভারতের উদ্দেশে রওনা হবেন এই উইকেটরক্ষক ব্যাটার। এবারই প্রথম আইপিএলে দল পেয়েছেন লিটন। কেকেআরের হয়ে মাতাবেন তিনি।

গুঞ্জন আছে, আইপিএল খেলতে আজই নাকি ভারতে যাবেন লিটন। তিনি অবশ্য সেটি উড়িয়ে দিয়ে আজকের পত্রিকাকে বললেন, ‘আজকে যাচ্ছি না এটা সত্য। তবে আমি জানিয়েই যাব।’

অবশ্য লিটনের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, আজ না হলেও আগামীকাল আইপিএল খেলতে ঠিকই রওনা হবেন তিনি। সূত্র বলেছে, ‘আগামীকাল বিমানের সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে একটি ফ্লাইটে আইপিএল খেলতে রওনা দেবেন লিটন।’

আগামীকাল বিকেল ৪টায় গুজরাট টাইটান্সের বিপক্ষে লড়বে কেকেআর। লিটন যাওয়ার পর ১৪ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলবে দলটি।

শেষ ম্যাচে ২০০ করে জিতেছে আফগানরা

‘সবাই আন্ডারডগের গল্পই ভালোবাসে’

বিশ্বকাপে ভরাডুবিতে অজি ক্রিকেটারদের পারফরম্যান্সের ময়নাতদন্তের ঘোষণা

শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬ বছরের অপেক্ষা ফুরাল জিম্বাবুয়ের

১৬ বছরে যা পারেনি, জিম্বাবুয়ে আজ কি সেটা করতে পারবে

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

বিশ্বকাপে ভরাডুবির পর অলিম্পিক নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

বিসিবির কাছ থেকে কোটি টাকা বুঝে পেলেন নাঈম শেখ

ভারত-দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্ডিজও

‘ভারতকে আমাদের সময়েই পাকিস্তান হারাতে পেরেছে, আপনারা তো পারেননি’