হোম > খেলা > ক্রিকেট

আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দাম কারানের

ইতিহাস গড়লেন স্যাম কারান। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামি ক্রিকেটার এখন এই ইংল্যান্ড অলরাউন্ডার। তাঁকে ভারতীয় মুদ্রায় ১৮ কোটি ৫০ লাখ রুপিতে (বাংলাদেশি ২২ কোটি ৬০ লাখ টাকা) দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস। 

এর আগের রেকর্ডটি ছিল ক্রিস মরিসের। গত বছর ১৬ কোটি ২৫ লাখ রুপিতে তাঁকে নিয়েছিল রাজস্থান রয়েলস। এবার দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডারকে ছাড়িয়ে গেলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের সেরা ও টুর্নামেন্টের সেরা ক্রিকেটার কারান। টুর্নামেন্টে ৬ ম্যাচে ১৩ উইকেট এবং ১২ রানের পুরস্কারই যেন পেলেন তিনি।

এবারের নিলামটা ‘মিনি’ হলেও ‘মেগা’য় পরিণত হয়েছে কয়েকজন ক্রিকেটারের কারণে। নিলামে শুধু কারানই ছাড়িয়ে যাননি, ক্যামেরুন গ্রিনও ছাড়িয়ে গেছেন মরিসকে। ১৭ কোটি ৫০ লাখ রুপিতে এখন দ্বিতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটার অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার। তাঁকে দলে কিনেছেন মুম্বাই ইন্ডিয়ান্স। 

অন্যদিকে মরিসের রেকর্ডে ভাগ বসিয়েছেন বেন স্টোকস। ১৬ কোটি ২৫ লাখ টাকায় এখন যৌথভাবে তিনে আছেন স্টোকস ও মরিস। এবার চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক।

শেষ ম্যাচে ২০০ করে জিতেছে আফগানরা

‘সবাই আন্ডারডগের গল্পই ভালোবাসে’

বিশ্বকাপে ভরাডুবিতে অজি ক্রিকেটারদের পারফরম্যান্সের ময়নাতদন্তের ঘোষণা

শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬ বছরের অপেক্ষা ফুরাল জিম্বাবুয়ের

১৬ বছরে যা পারেনি, জিম্বাবুয়ে আজ কি সেটা করতে পারবে

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

বিশ্বকাপে ভরাডুবির পর অলিম্পিক নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

বিসিবির কাছ থেকে কোটি টাকা বুঝে পেলেন নাঈম শেখ

ভারত-দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্ডিজও

‘ভারতকে আমাদের সময়েই পাকিস্তান হারাতে পেরেছে, আপনারা তো পারেননি’