হোম > খেলা > ক্রিকেট

আমি মারা যাওয়া পর্যন্ত কেউ সভাপতি হতে চাইবে না, বলেছেন পাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রায় আট বছর ধরে বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসা নাজমুল হাসান পাপন আর এই দায়িত্বে থাকতে চান না। বেশ কিছু দিন ধরে এমন ইঙ্গিত দিয়ে আসছেন তিনি। যদিও অতীতের দুই নির্বাচনে তাঁর বিপক্ষে দাঁড়ানোর আগ্রহ দেখাননি কেউ। তবে পাপন এবার চান উন্মুক্ত প্যানেলেই হোক নির্বাচন। কিন্তু এতেও যে কেউ সভাপতি হতে আগ্রহ দেখাবেন না, সেটি মনে করিয়ে দিলেন পাপন নিজেই। 

আজ মঙ্গলবার মিরপুরে বর্তমান পরিচালনা পর্ষদের শেষ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাজমুল হাসান বলেছেন, ‘আমার একটা জিনিস মনে হচ্ছে, আমি মারা যাওয়ার আগ পর্যন্ত আর কেউ এ পদটা (বিসিবি সভাপতি) নিতে চাইবে!’ 
 
আবারও কি আপনাকে সভাপতি হিসেবে দেখা যাবে, এমন প্রশ্নে বিসিবি সভাপতি আরও বলেন, ‘আমি চাই আমার বোর্ডে যারাই আসুক তারা যেন চ্যালেঞ্জ নিয়ে বলে, আমি সভাপতি হতে চাই। কেউ অন্তত বলুক, এখন তো কেউ বলেও না। এটা ভালো দিক না।’ 

ভবিষ্যতের জন্য নেতৃত্ব গড়ে তোলা জরুরি, সেটি মনে করিয়ে দিয়ে নাজমুল হাসান বলেন, ‘কারও জন্য কিছু আটকে থাকে না। আমাদের একটা পাইপলাইন থাকা উচিত। যেখানে নতুনরা দায়িত্ব নিবে। নতুন নেতৃত্ব তৈরি করা উচিত এবং বাংলাদেশে লিডারশিপের অভাব নেই। কিছু কারণে কেউ আসতে চায় না।’ 

সবাই বিসিবির পরিচালক হতে চাইলেও প্রেসিডেন্ট হতে চায় না বলে মনে করেন নাজমুল হাসান। তিনি বলেন, ‘এমন কেউ নেই যে পরিচালক হতে চায় না। কিন্তু প্রেসিডেন্ট পদের কথাটা বললে আর কেউ নাম বলে না। কেন বলে না জানি না, কিন্তু আমি একটু ওপেন রাখতে চাই। আমি চেষ্টা করব। আমি বলি না আমি সফল। আমি চাই নতুন কেউ আসুক। আমি তাকে পুরো সমর্থন দেব। আমি আপনাদের সামনে কথা দিচ্ছি, আমরা হেরে গেলেও সহায়তা দেব। এটা কিন্তু ঠিক না একজন চলছে তো চলছে, আর কারও ইচ্ছা করবে না।’ 

শেষ ম্যাচে ২০০ করে জিতেছে আফগানরা

‘সবাই আন্ডারডগের গল্পই ভালোবাসে’

বিশ্বকাপে ভরাডুবিতে অজি ক্রিকেটারদের পারফরম্যান্সের ময়নাতদন্তের ঘোষণা

শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬ বছরের অপেক্ষা ফুরাল জিম্বাবুয়ের

১৬ বছরে যা পারেনি, জিম্বাবুয়ে আজ কি সেটা করতে পারবে

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

বিশ্বকাপে ভরাডুবির পর অলিম্পিক নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

বিসিবির কাছ থেকে কোটি টাকা বুঝে পেলেন নাঈম শেখ

ভারত-দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্ডিজও

‘ভারতকে আমাদের সময়েই পাকিস্তান হারাতে পেরেছে, আপনারা তো পারেননি’