হোম > খেলা > ক্রিকেট

ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক জাকেরের

ক্রীড়া ডেস্ক    

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছবি: এসিবি

বাংলাদেশের সিরিজে ফেরার লড়াই, আফগানদের সিরিজ জেতার আশা—আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেকে একবাক্যে এভাবেই দেখানো যায়। শারজায় গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

জেতার মতো অবস্থানে থেকেও প্রথম ওয়ানডে হেরে যাওয়ায় চাপের মধ্যে বাংলাদেশ। আর প্রথম ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে আফগানরা। তাই মানসিকভাবে এগিয়ে থেকেই ম্যাচ শুরু করবেন রশিদ খানরা। তবে চাপের মধ্যেও ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে রাতে ব্যাটিং করতে বেশ হাঁসফাঁস করেছেন বাংলাদেশের ব্যাটাররা। দ্বিতীয় ওয়ানডেতে তাই টস জিতে ব্যাটিং নিতে ভুল করেননি শান্ত।

তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ গড়েছে বাংলাদেশ। স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের সঙ্গে আছেন নাসুম আহমেদ। নাসুম দলে ফিরেছেন প্রায় এক বছর পর। গত বছর বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছেন এই বাঁহাতি স্পিনার। ভিসা জটিলতার কারণে দলের সঙ্গে প্রথম ম্যাচের পরে যোগ দিয়েছেন তিনি।

দুই বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলামের সঙ্গে পেস আক্রমণে থাকছেন তাসকিন আহমেদ। প্রথম ওয়ানডেতে দুর্দান্ত বোলিং করেছেন তাঁরা। বাঁ হাতে আঙুলের চোটে ছিটকে যাওয়া মুশফিকুর রহিমের জায়গায় ওয়ানডে অভিষেক হচ্ছে জাকের আলী অনিকের।

বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন থাকলেও আফগানরা আগের একাদশ নিয়েই খেলছে। একাদশে স্বীকৃত চার স্পিনার রেখেছে তারা। দুই স্পিন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ নবী, রশিদ খানের সঙ্গে স্পিনে থাকছেন আল্লাহ মোহাম্মদ গজানফার, নাঙ্গেলিয়া খারোটে। বাঁহাতি পেসার ফজলহক ফারুকির সঙ্গে আছেন দুই পেস বোলিং অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই ও গুলবদিন নাইব।

বাংলাদেশি আম্পায়ারের কাছে হেরেই গেলেন রিশাদ

বিয়ে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করায় খেপেছেন পাকিস্তানি ক্রিকেটার

আইসিসির সেরাদের তালিকায় দুই বিশ্বকাপজয়ীর সঙ্গে দক্ষিণ আফ্রিকার তরুণ ক্রিকেটার

মাঠে নামার আগেই দুঃসংবাদ পেলেন রিশাদরা

মানসিক যন্ত্রণা থেকেই আইপিএলকে বিদায় বলেন অশ্বিন

১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি

কাঁথা-বালিশ নিয়ে মাঠেই ঘুমাতে চান অস্ট্রেলিয়ান ক্রিকেটার, কারণ কী

সিরিজ খেলতে বাংলাদেশে আসবে তো ভারত

‘শিগগিরই পিএসএল বিশ্বের এক নম্বর লিগ হবে’

পিএসএলে রিশাদরা কি আজ হারের বৃত্ত থেকে বের হতে পারবেন