হোম > খেলা > ক্রিকেট

সাকিব-লিটনদের নিয়ে চিন্তার কিছু নেই, বলছেন পণ্ডিত 

১৬তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হচ্ছে পরশু। কলকাতা নাইট রাইডার্সের আইপিএল মিশন শুরু হবে শনিবার। তবে দুই বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান ও লিটন দাস এখনো কলকাতা দলে  যোগ দিতে পারেননি। ফ্র্যাঞ্চাইজিটির প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এ ব্যাপারে কোনো দুশ্চিন্তা করছেন না। 

এই মুহূর্তে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলছে বাংলাদেশ। তিন ম্যাচের চলমান টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে পরশু। ৪ এপ্রিল শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট। আন্তর্জাতিক সিরিজের কারণে  সাকিব-লিটনদের অনাপত্তিপত্রের বিষয়টি এখনো ঝুলে আছে। যথাসময়ে তাই আইপিএলে খেলতে যেতে পারছেন না এই দুই ক্রিকেটার। কলকাতা নাইট রাইডার্সের সংবাদ সম্মেলনে গতকাল পণ্ডিত বলেন, ‘সাকিব-লিটন খুব শিগগিরই এখানে এসে পৌঁছাবে।’

শারীরিকভাবে না থাকলেও মানসিকভাবে তারা (সাকিব-লিটন) এখানে আছে। গত এক মাস তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা ক্রিকেটই খেলছে। আমাদের এই মুহূর্তে তেমন সমস্যা নেই।’ 

গত কয়েক মৌসুম আইপিএলে কলকাতাকে নেতৃত্ব দিচ্ছিলেন শ্রেয়াস আয়ার। তবে পিঠের চোটে ভুগতে থাকা শ্রেয়াস এবার অধিকাংশ ম্যাচ খেলতে পারবেন না। শ্রেয়াসের পরিবর্তে কলকাতাকে নেতৃত্ব দেবেন নীতিশ রানা।

শেষ ম্যাচে ২০০ করে জিতেছে আফগানরা

‘সবাই আন্ডারডগের গল্পই ভালোবাসে’

বিশ্বকাপে ভরাডুবিতে অজি ক্রিকেটারদের পারফরম্যান্সের ময়নাতদন্তের ঘোষণা

শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬ বছরের অপেক্ষা ফুরাল জিম্বাবুয়ের

১৬ বছরে যা পারেনি, জিম্বাবুয়ে আজ কি সেটা করতে পারবে

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

বিশ্বকাপে ভরাডুবির পর অলিম্পিক নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

বিসিবির কাছ থেকে কোটি টাকা বুঝে পেলেন নাঈম শেখ

ভারত-দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্ডিজও

‘ভারতকে আমাদের সময়েই পাকিস্তান হারাতে পেরেছে, আপনারা তো পারেননি’