হোম > খেলা > ক্রিকেট

আফ্রিদিকে নিয়ে সাংবাদিকদের সঙ্গে মজা করলেন বাবর

সমালোচনা নিত্যসঙ্গী হলেও সংবাদ সম্মেলনে তার কোনো প্রভাব পড়তে দেন না বাবর আজম। সব সময় হাসিখুশি থাকেন পাকিস্তানি অধিনায়ক। গতকাল শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে সাংবাদিকদের সঙ্গে মজা করলেন বাবর।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে খেলবে লাহোর কালান্দার্স ও পেশোয়ার জালমি। টুর্নামেন্টে বাবর খেলছেন পেশোয়ারের হয়ে আর শাহিন লাহোরের হয়ে খেলছেন। শীর্ষ ব্যাটার ও বোলারের তালিকায় দুজনেই আছেন সেরা দশে। শাহিনের সঙ্গে লড়াইটা কেমন হবে, তা নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় বাবরকে। মজার ছলে বাবর তখন বলেন, ‘আমার কি এখন কাঁদা উচিত নাকি আমি খেলব না?। আপনারাই বলুন।’

এবারের পিএসএলে বাবর ও শাহিন দুজনই দুর্দান্ত খেলছেন। ৪ ম্যাচে ৫৭ গড় ও ১৩১.৫৩ স্ট্রাইক রেটে করেছেন ১৭১ রান। আর ৩ ম্যাচে ৭.৩৩ ইকোনমিতে ৫ উইকেট নেন শাহিন। ব্যাটিংয়ে বাবর আছেন ৫ নম্বরে আর বোলারদের মধ্যে ৬ নম্বরে আছেন শাহিন।

কোহলির বিরুদ্ধে গুরুতর অভিযোগ সাবেক ভারতীয় ক্রিকেটারের

‘রানার এবারও না খেলা বাংলাদেশের জন্য অনেক বড় ধাক্কা’

১১ বোলার ব্যবহার করেও কাজ হয়নি বিসিবি একাদশের

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিততে পারল না বাংলাদেশ

ফেরার পর আবার কেন বাদ সৌম্য, প্রধান নির্বাচকের ব্যাখ্যা

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি

বাংলাদেশ ম্যাচের কভেন্ট্রি, ইংল্যান্ডের ব্রুক—আরও যাঁরা আছেন দুর্ভাগাদের তালিকায়

বাংলাদেশে ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ পাকিস্তানে

কপাল খুলছে ১৫ বছরের সূর্যবংশীর

প্রবাসীদের এক সুতোয় বাঁধতে আসছে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ